Akhilesh Yadav: বিজেপি যাদের ভয় পাচ্ছে, তাদেরই জেলে ঢোকাচ্ছে, কলকাতায় এসে তোপ দাগলেন অখিলেশ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার কলকাতায় পা রেখেই বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে কেষ্টদের পাশে দাঁড়ালেন তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি যাদের ভয় পাচ্ছে, তাদেরই জেলে ঢোকাচ্ছে। উত্তরপ্রদেশে তো সমাজবাদী পার্টির বহু নেতাকেই মিথ্যে মামলায় জেলে বন্দি করে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ SSC Scam: চাকরি বাতিলের আইন বাতিল চাই, মামলা গড়াল হাইকোর্টে

কিছুদিন আগেই ইডি ও সিবিআইয়ের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন সমস্ত বিরোধী দলের নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সেই চিঠিতে নাম ছিল অখিলেশ যাদবের। এদিন একই সূরে মন্তব্য করতে দেখা গেল অখিলেশ যাদবকেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলায় তবু কম নেতা জেলে রয়েছেন। যেখানেই বিরোধী, সেখানেই ইডি-সিবিআই-আয়কর দপ্তরকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কেন্দ্র। বিজেপিযাদের ভয় পাচ্ছে, তাদেরই জেলে ঢোকাচ্ছে। উত্তরপ্রদেশে তো সমাজবাদী পার্টির বহু নেতাকেই মিথ্যে মামলায় জেলে বন্দি করে রাখা হয়েছে।

বিজেপি যাদের ভয় পাচ্ছে, তাদেরই জেলে ঢোকাচ্ছে, কটাক্ষ অখিলেশের

শুক্রবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে কী এখন থেকেই জোটের সলতে পাকানো শুরু হয়েছে? এই প্রশ্নের উত্তরে অখিলেশ যাদব বলেন, মমতাদিদির সঙ্গে দেখা তো করবই, কথাও বলব। কী নিয়ে কথা হবে তা তো এখনই বলতে পারছি না। সেক্ষেত্রে জোটের মুখ কে হবেন? তা নিয়ে মুখ না খুলে বললেন সকলেই মুখ। বরং স্পষ্ট করে জানালেন, লড়াই বিজেপির বিরুদ্ধে। যে ভাবেই হোক বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়েই তা করতে হবে। আলাদা করে কোনও দলের কথা ভাবা হচ্ছে না। মানুষই লড়াই করবেন।

বিজেপি যাদের ভয় পাচ্ছে, তাদেরই জেলে ঢোকাচ্ছে, কটাক্ষ অখিলেশের 

FrV8IY2WcAI4Oq4

শুক্রবার অখিলেশের সঙ্গে বৈঠকের পরেই ওড়িশার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে গিয়ে বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে কথা বলবেন তিনি। তবে অ-কংগ্রেসি জোটের কাজ এখন থেকেই শুরু হল? সেক্ষেত্রে তৃতীয় ফ্রন্টে কোন কোন দলকে পাওয়া যাবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর