Gang Rape: চুরি করতে এসে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ, নগদ-ফোন নিয়ে পলাতক অভিযুক্ত চোরের দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এক গৃহস্থ বাড়িতে চুরি করতে ঢুকেছিল চোরের দল। বাড়ি থেকে মোটা টাকার নগদ সহ মূল্যবান জিনিস নিয়ে পালানোর সময় বাড়ির মালকিন ও তাঁর নাবালিকা মেয়েকে গণধর্ষণের অভিযোগ। থানায় চুরি ও গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলার স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাফনি এলাকায়। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন: আদালতে মণীশ সিসোদিয়ার সঙ্গে খারাপ আচরণ পুলিশের, ক্ষুব্ধ কেজরিওয়াল

পুলিশ সূত্রে খবর, গত রবিবার এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন যে তাঁর বাড়ি থেকে পাঁচ হাজার টাকা নগদ সহ মোবাইল ফোন চুরি করা হয়েছে। পরে তিনি আবার তাঁর স্ত্রী ও মেয়েকে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। এনিয়ে পুলিশের সন্দেহ হয়। ঘটনার সত্যতা জানাতে তদন্ত শুরু হয়েছে। এনিয়ে সাফনি থানার পুলিশ অফিসার জানিয়েছেন, “ঘটনাটি একটু সন্দেহজনক। আমরা ঘটনার ব্যাপারে সত্যি জানার চেষ্টা করছি। মা ও মেয়েকে নাবালিকা শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”

চুরি করতে এসে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার এক অভিযুক্ত

পুলিশ ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায়, কয়েকদিন আগেই অভিযোগকারীর সঙ্গে ধৃতের বচসা বেধেছিল। তার জেরেই কি এই ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। লুঠ এবং গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।

চুরি করতে এসে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার এক অভিযুক্ত
চুরি করতে এসে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার এক অভিযুক্ত

গণধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে নিশানা করেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগে লখিমপুর খেরি, হাথরাস, উন্নাওয়ের মত নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় হয়েছিল উত্তরপ্রদেশ। যা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা।

চুরি করতে এসে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার এক অভিযুক্ত

চুরি করতে এসে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার এক অভিযুক্ত
চুরি করতে এসে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার এক অভিযুক্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত