সময়ের সঙ্গে বাড়ছে আমতায় ছাত্র মৃত্যুর ঘটনার উত্তাপ। বেলা গড়াতেই সেখানে উপস্থিত হলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক। ঘটনাস্থলে পৌছে জানালেন তিনি।
শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ কমাচ্ছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের অন্যান্য পুর এলাকাগুলিতে নির্বাচনের আগে ফের শিবিরকে কাঠগড়ায় তুললেন তিনি। বললেন, তৃণমূলের হামার্দ বাহিনী লুঠের রাজনীতি শুরু করেছে।
এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে তিনি বলেন, রাজ্যের বিএসএফের এলাকা বৃদ্ধির পাশাপাশি সংখ্যালঘু মানুষদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে সেই সমস্যা গুলির সমাধানের জন্য কথা থাকলেও সেবিষয়ে কিছুই সামনে আসেনি বরং আমন্ত্রন পর্ব সেরে এসেছেন।