Adhir Ranjan Chowdhury : ‘দিদি আজ মোদীর দালাল’, বানিজ্য সম্মেলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোঁচা অধীরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার মত মারন ভাইরাসের দাপটে গতবছর রাজ্যে বানিজ্য সম্মেলন অনুষ্ঠিত করা সম্ভব না হলেও বর্তমানে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় আগামী বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অনুস্থিত হতে চলেছে বানিজ্য সম্মেলন। এবার এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য  দেশের প্রধানমন্ত্রী কে আমন্ত্রন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যা নিয়ে ইতিমধ্যে ই সুর চড়িয়েছেন বিরোধীরা।

আরও পড়ুনঃ বৈঠকের সমাপন, শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মমতা

বলাবাহুল্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের দিকে শুরু থেকেই নজর ছিল সকলের। মনে করা হচ্ছিল সেখানে রাজ্যের বিএসএফের এলাকা বৃদ্ধির পাশাপাশি রাজ্যের আরও একাধিক সমস্যা নিয়ে বিশেষ আলোচনায় বসবেন মমতা ব্যানার্জি। যদিও সেই বৈঠক থেকে কি কি পরিকল্পনা গ্রহন করতে চলেছে দেশ তথা রাজ্য সরকার তা এখনও স্পষ্ট হয়নি সকলের সামনে।

তবে রাজ্যের বানিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর আমন্ত্রন কে ঘিরে এখন থেকেই সমালোচনার সুর চড়িয়েছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি। এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে তিনি বলেন, রাজ্যের বিএসএফের এলাকা বৃদ্ধির পাশাপাশি সংখ্যালঘু মানুষদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে সেই সমস্যা গুলির সমাধানের জন্য কথা থাকলেও সেবিষয়ে কিছুই সামনে আসেনি বরং আমন্ত্রন পর্ব সেরে এসেছেন।

‘দিদি আজ মোদীর দালাল’, মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের

'দিদি আজ মোদীর দালাল', বানিজ্য সম্মেলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোঁচা অধীরের
‘দিদি আজ মোদীর দালাল’, বানিজ্য সম্মেলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোঁচা অধীরের

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, আজ মুখ্যমন্ত্রী বৈঠক থেকে মোদী কে সম্মেলনে আমন্ত্রন জানাচ্ছেন কাল ভাই-ফোঁটা দিতে আমন্ত্রন জানাবেন। যা থেকে পরিষ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দিদি আজ মোদীর দালালে পরিনত হয়েছেন। নরেন্দ্র মোদী কে ছাড়া দিদি আজ অক্ষম।

'দিদি আজ মোদীর দালাল', বানিজ্য সম্মেলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোঁচা অধীরের
‘দিদি আজ মোদীর দালাল’, বানিজ্য সম্মেলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোঁচা অধীরের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত