নজরবন্দি ব্যুরোঃ সোমবার সকালে লোকসভায় পাশ হল কৃষি আইন প্রত্যআহার বিল। কিন্তু কোনও আলোচনা ছাড়াই কেন বিল পাশ করা হল প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে।
আরও পড়ুনঃ আলোচনা করলে দুর্গন্ধ বেরোবে, তাই দ্রুত বিল পাশ করানো হলঃ হান্নান মোল্লা


এদিন অধীর চৌধুরী বলেন, আমরা তো সংসদে ছোলা খেতে আসিনি। সরকার আমাদের দোষারোপ করছে সরকার চালাতে দেওয়া হচ্ছে না। কিন্তু কৃষি আইন প্রত্যাহার আইন আনার পরেই তা পাশ করানো হল। বিরোধীরা এবিষয়ে আলোচনা চেয়েছিল। সরকার যেভাবে এই বিল পাশ করালো এটা প্রধানমন্ত্রীর মন কি বাত ছাড়া কিছু নয়।
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গে জানিয়েছেন, আমরা চেয়েছিলাম কৃষি আইন প্রত্যআহার বিল নিয়ে আলোচনা হোক। কিন্তু মুহুর্তের মধ্যেই লোকসভায় বিল এনে তা পাশ করানো হল। সরকার প্রমাণ করতে চাইছে তাঁরা কৃষকের পক্ষে। আমরা চেয়েছিলাম সরকার লাখিমপুর সহ একাধিক ইসু নিয়ে আলোচনা করুক। কিন্তু সরকার তা চায় না।
![]()


উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে পাশ হল কৃষি আইন প্রত্যাহার বিল। মাত্র ৮ মিনিটের মধ্যে ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হয় এই বিল। কেন আলোচনা নয়? এই দাবীতে ওয়েলে নেমে প্রতিবাদ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। হইহট্টগোল এবং শোরগোলের জেরে ফের লোকসোভার অধিবেশন স্থগিত রাখেন লোকসোভার স্পিকার।
গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব কংগ্রেস

দুপুর ২ টো নাগাদ রাজ্যসভায় তোলা হবে কৃষি আইন প্রত্যাহার বিল। তাঁর আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে ৩২ টি কৃষক সংগঠন। রাজ্যসভায় পাশ হওয়ার পর আন্দোলনের গতিবিধি কি হবে তা নির্ধারিত হবে এদিনের বৈঠকে।







