রাজ্য কংগ্রেস নেতাদের এবিষয়ে দুরত্ব রেখে চললেও মমতার প্রতি আস্থা রাখছেন দিল্লির নেতারা। এমনকি মমতাই যে বিরোধী দলের অন্যতম মুখ, এটা খোলসা করে না জানালেও আকার ইঙ্গিতে সেটাই বোঝাতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। তবে অবিজেপি জোট নিয়ে কিছুটা সক্রিয় শরদ পাওয়ার। শোনা যাচ্ছে, মুম্বইয়ে বিরোধী শিবিরের বৈঠক এর সম্ভাবনা।
আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে মিছিলে কংগ্রেস। শুক্রবার থেকে একটানা তিন দিন ধরে আমতা থেকে ধর্মতলা অবধি মিছিলের ডাক দিয়েছে তাঁরা। নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
সন্ত্রাস করে টিকে থাকতে হচ্ছে! অপারেশন ধামাচাপা চলছে। খারাপ লাগছে, বাংলার মানুষ আপনাকে এতবার সমর্থন করেছে, দোয়া করেছে। কিন্তু আপনার মন জিততে পারেনি, বিবেক জিততে পারেনি। যদি পারত, তাহলে এই গ্রামে আসতে এত দেরি করলেন কেন? বাগটুইয়ে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর।
বৃহস্পতিবার বাগটুইয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু বাগটুইয়ের আগেই রওনা অধীরকে বাধা দেওয়া হয়। এরপরেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি।
প্রবল ঠান্ডা এবং বৃষ্টিকে উপেক্ষা করে আজও অবিরাম আন্দোলনে মেধাতালিকাভুক্ত হবু শিক্ষকরা। তাঁদের সঙ্গে আজ দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নিজেদের বঞ্চনার কথা তুলে ধরতে গিয়েছে কান্নায় ভেঙে পড়লেন তাঁরা।
শনিবার আমতার ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খানকে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও বলেন, ছেলেও প্রতিবাদী, বাবাও প্রতিবাদী, গর্ব হচ্ছে।