Adhir Ranjan Chowdhury: বাংলায় অরাজকতা চলছে, কাউন্সিলর মৃত্যুতে সংসদে সরব অধীর, সমর্থন জানালেন সোনিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। এবার সংসদে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীড় রঞ্জন চৌধুরী। অধীরের অভিযোগ, বাংলায় অরাজকতা চলছে। আইনের কোনও শাসন নেই। পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলরের মৃত্যুতে সংসদে সরব হলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। টেবিল চাপড়ে সমর্থন জানালেন সোনিয়া গান্ধী। 

আরও পড়ুনঃ ৩৬৫ দিনের প্রতীক্ষায় শুধুমাত্র প্রতিশ্রুতি, নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন হবু শিক্ষকরা

উল্লেখ্য, রবিবার পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় বেড়েছে রাজনৈতিক উত্তাপ। অভিযোগ, বিরোধী পুরবোর্ড দখলের লক্ষ্যই কংগ্রেস কাউন্সিলরকে খুন করা হয়েছে৷ বাংলার আইন শৃঙ্খলার প্রশ্নে সংসদে সরব হন অধীর৷ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তেরও দাবি জানান৷ অধীরের বক্তব্য, যে কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলা জুড়ে এমন অরাজকতা যে ধারাবাহিকভাবে ঘটে চলেছে। একথা সংসদে তুলে ধরতে হাওড়ার আমতার প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের হত্যাকাণ্ডের প্রসঙ্গও টেনে আনেন অধীর৷

অধীরের অভিযোগ, ঝালদায় কাউন্সিলর তপন কান্দুর জয়ের পরই তাঁকে সরিয়ে দেওয়ার চক্রান্ত  শুরু করে শাসকদল। শাসক দলের অত্যাচারে মুখ খলার কোনও উপায় নেই। একইসঙ্গে তাঁর অভিযোগ, নৃশংসভাবে কংগ্রেস কাউন্সিলরকে খুন করা হচ্ছে। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনা প্রমান করে দেয় বাংলার মান্যশ কতটা আতঙ্কের মধ্যেয় দিন কাটাচ্ছে। এরপরই সিবিআই তদন্তের দাবী তোলেন তাঁরা।

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় কয়েকজন পুলিশ কর্মীর যোগ বলে জানা গিয়েছে। ঘটনায় একজন হোমগার্ড এববং সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযোগ উঠেছে ঝালদার কংগ্রেস কাউন্সিলর মৃত্যুর ঘটনায়। পরিবারের তরফে অভিযোগ, ঝালদার আইসি বারবার দলবদলের জন্য ভয় দেখাতো। এদিন অধীরের বক্তব্য চলাকালীন স্লোগান দেন তৃণমূল সাংসদরা।

বাংলায় অরাজকতা চলছে, সংসদে তৃণমূলকে বেনজির আক্রমণ 

বাংলায় অরাজকতা চলছে, সংসদে তৃণমূলকে বেনজির আক্রমণ 
বাংলায় অরাজকতা চলছে, সংসদে তৃণমূলকে বেনজির আক্রমণ

মঙ্গলবার ঝালদায় মিছিল শুরু করেছে কংগ্রেস। উপস্থিত রয়েছেন বাম নেতৃত্ব। আগামী দিনে এর প্রভাব রাজ্য রাজনীতিতে পড়বে? এই প্রশ্ন বারবার উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন