জ্বালানি তেলের কর মাফ করুক রাজ্য, মমতাকে চিঠি অধীরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রমাগত উর্ধ্বগামী জ্বালানী তেলের দামের নাভিশ্বাস আম জনতার। সম্প্রতি জ্বালানি তেলের ওপর কর ছাড় দিয়েছে কেন্দ্র সরকার। সেই পথে হেঁটে জ্বালানি তেলের ওপর কর ছাড় দিয়েছে একাধিক রাজ্য। তাই পশ্চিমবঙ্গতেও জ্বালানি তেলের কর মাফ করুক রাজ্য । এমনটাই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে স্পেশাল ট্রেন, কমছে ভাড়া

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে বহরমপুরের কংগ্রেস সাংসদ জানিয়েছেন, ক্রমাগত উর্ধমুখী জ্বালানি তেলের দামের জেরে নাভিশ্বাস আম জনতার। এবিষয়ে আপনিও একাধিকবার সোচ্চার হয়েছে। এমত অবস্থায় কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে জ্বালানি তেলের ওপর কম কমিয়ে নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহলে বাংলা থেকে কেন নেওয়া হবে না?

letter

কংগ্রেস সাংসদের সংযোজন, বিষয়টি খতিয়ে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে জ্বালানি তেলের দাম যাতে কমিয়ে নেওয়া হয় সেই আর্জি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সারা দেশে পেট্রোল-ডিজেলের ওপর কর ছাড় দেওয়া হলেও অবিজেপি শাসিত ১১ টি রাজ্যে এখনও কমেনি পেট্রোল-ডিজেলের দাম। সেই তালিকায় রয়েছে, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, ঝাড়খণ্ড, ছত্তিসগড়, লাক্ষাদ্বীপ এবং রাজস্থান। মুম্বই, চেন্নাই, কলকাতা এবং রাজধানী দিল্লীতে পেট্রোল-ডিজেলের মূল্য ১০০ টাকা ছাড়িয়েছে।

জ্বালানি তেলের কর মাফ, রাজনৈতিক উদ্দেশ্য!

জ্বালানি তেলের কর মাফ, রাজনৈতিক উদ্দেশ্য! 
জ্বালানি তেলের কর মাফ, রাজনৈতিক উদ্দেশ্য!

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, উপনির্বাচনে ভরাডুবীর পরেই পেট্রোল-ডিজেলের ওপর ছাড় দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনের কথা মাথায় রেখেই জ্বালানি তেলের দাম কমিয়েছে রাজ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত