বন্ধ হচ্ছে স্পেশাল ট্রেন, কমছে ভাড়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনাকালে স্তব্ধ হয়েছিল প্রায় হাজার দুয়েক রেগুলার ট্রেন। পরিবর্তে চালানো হচ্ছিল স্পেশাল ট্রেন। করোনা পরিস্থিতির খানিকটা উন্নতি হওয়ায় এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। পুনরায়, রেগুলার ট্রেন চালু করা হচ্ছে, বলে ঘোষণা করল রেলমন্ত্রক।

আরও পড়ুনঃ বৃষ্টির ভ্রুকুটি, একাধিক জেলায় বৃষ্টিপাতের আভাস দিল হাওয়া অফিস

জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই ১৭০০ টিরও বেশি ‘রেগুলার ট্রেন’ চালু হবে। তার সাথে ফের ফিরতে চলেছে পুরনো ভাড়া। রেলের ভাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ক্রমশ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছিল। শুক্রবার রেল জানিয়ে দিল মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির জন্য অবিলম্বে কার্যকর করা হবে পুরনো টিকিটের দাম।

রেল বোর্ড, শুক্রবার জোনাল রেলওয়েকে একটি চিঠিতে জানিয়েছে সব ট্রেন এবার থেকে তাদের নিয়মিত নম্বর দিয়েই পরিচালিত হবে এবং প্রাক-কোভিড সময়ে ট্রেনের যা ভারা ছিল এবার থেকে সেই ভাড়াই আবার কার্যকর হবে। উল্লেখ্য, গত ২৫ মার্চ, ২০২০ থেকে রেগুলার ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়।

১৬৬ বছর পরে দেশজুড়ে এই প্রথম এতদিনের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। যদিও পরে মালবাহী ট্রেন এবং পরে লেবার ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে স্পেশাল ট্রেন চালানো শুরু হয়। কমানো হয় নিয়মিত ট্রেনের সংখ্যা।

বন্ধ হচ্ছে স্পেশাল ট্রেন, কমছে ভাড়া

পরিস্থিতিতে এবার নিয়ন্ত্রণে আসায়, বিশেষ ট্রেনের পর্বও শেষ হতে চলেছে এবার। পাশাপাশি ভাড়াও দিতে হবে আগের মতো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন