Weather Update: বৃষ্টির ভ্রুকুটি, একাধিক জেলায় বৃষ্টিপাতের আভাস দিল হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের শুরুর দিকে শীতের আমেজ শহরবাসী কিছুটা উপভোগ করলে ও গত কয়েকদিনের মধ্যেই তা একেবারেই গায়েব। যারফলে সকালে বাড়ি থেকে বেরোনোর সময় শীতবস্ত্র নিয়ে বেড়িয়ে কার্যত বেকায়দায় পড়তে হচ্ছে আমজনতা কে। তার জন্য মূলত পূবালি হাওয়া কে মূল বাধার কারন হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে রাজ্যে।

আরও পড়ুনঃ Covid19 Update: দেশে একদিনে করোনায় মৃত ৫৫৫, আক্রান্ত ১১,৮৫০

সেই কারনেই আজ সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। মূলত দুই ২৪ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝারগ্রাম ও কলকাতা তে আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে, পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামানের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা পরবর্তী তে তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত ঘটাবে। তবে বঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকবে। পাশাপাশি জলীয় বাষ্প বেশি থাকার কারনে কিছুটা গরম থাকবে।

বৃষ্টির ভ্রুকুটি, বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা

বৃষ্টির ভ্রুকুটি, একাধিক জেলায় বৃষ্টিপাতের আভাস দিল হাওয়া অফিস   

আজ শহরের সরবনিম্ন তাপমাত্রা রয়েছে ২২.২ ডিগ্রির কাছাকাছি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে শীতের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে শহরবাসী কে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে শীতবিলাসীদের শীত উপভোগ করার জন্য অপেক্ষা করতে হবে প্রায় মাঝ ডিসেম্বর পর্যন্ত।

বৃষ্টির ভ্রুকুটি, একাধিক জেলায় বৃষ্টিপাতের আভাস দিল হাওয়া অফিস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত