সোমবার ২৯৩টি আসনে ভোটগণনার আগে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে ৪৩১ জন কাউন্টিং অবজার্ভার। কোন জেলায় সবচেয়ে বেশি, কোথায় সবচেয়ে কম—তা স্পষ্ট করে দিল কমিশন।
সবচেয়ে বেশি গণনা পর্যবেক্ষক থাকছে উত্তর ২৪ পরগনা জেলায়। এখানে ৩৩টি আসনের জন্য মোট ৪৯ জন অবজার্ভার নিয়োগ করা হয়েছে, যা রাজ্যের মধ্যে সর্বাধিক।


দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় ৩১টি আসনের জন্য ৪৫ জন পর্যবেক্ষক নিয়োগের কথা থাকলেও ফলতা কেন্দ্রের গণনা না হওয়ায় চূড়ান্ত সংখ্যা কিছুটা বদলাতে পারে।
অন্যদিকে, সবচেয়ে কম পর্যবেক্ষক রয়েছে আলিপুরদুয়ার জেলায়। এখানে মাত্র ৫টি আসনের জন্য ৬ জন অবজার্ভার রাখা হয়েছে।
রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ জেলার চিত্রও স্পষ্ট—


- কলকাতা (উত্তর ও দক্ষিণ মিলিয়ে): ১১টি আসনে ১২ জন
- পূর্ব বর্ধমান: ১৬টি আসনে ২৬ জন
- পূর্ব মেদিনীপুর: ১৬টি আসনে ২৬ জন
- নদিয়া: ১৭টি আসনে ২৫ জন
- হাওড়া: ১৬টি আসনে ২৫ জন
- হুগলি: ১৮টি আসনে ২৪ জন
- বীরভূম: ১১টি আসনে ১২ জন
- বাঁকুড়া: ১২টি আসনে ১৫ জন
- কোচবিহার: ৯টি আসনে ১১ জন
- দক্ষিণ দিনাজপুর: ৬টি আসনে ৭ জন
সব মিলিয়ে, ভোটগণনার দিন স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনও রকম অনিয়ম রুখতে কড়া নজরদারি চালাতে চাইছে কমিশন। অবজার্ভারদের উপস্থিতি সেই ব্যবস্থাকেই আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।







