HomeTagsAap

aap

Mamata Banerjee-র পথেই হাঁটলেন কেজরিওয়াল, বয়কট করলেন NITI Ayog-এর বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বয়কট করলেন নীতি আয়োগের বৈঠক। অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও এই বৈঠকে যোগ দেবেন না। মোদীকে দেওয়া চিঠিতে আপ সুপ্রিমো জানিয়েছেন, দিল্লির আমলাদের নিয়োগ এবং বদলি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের জারি করা অধ্যাদেশের প্রতিবাদে এই পদক্ষেপ।

Arvind Kejriwal: মুম্বই সফরের তৃতীয় দিন, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক কেজরিওয়ালের

গত মঙ্গলবার কলকাতা সফরে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নবান্নে অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল তুঙ্গে। বৈঠক শেষে কেজরিওয়ালকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মমতা। সেখানেই তিনি বলেন, “একমাত্র সুপ্রিম কোর্ট পারে দেশকে বাঁচাতে।’ পাশাপাশি সকল বিরোধী দলগুলিকে একসঙ্গে কাজ করার আবেদন জানান তিনি।

Satyendar Jain: তিহাড়ের বাথরুমে লুটিয়ে পড়েন দিল্লির প্রাক্তন মন্ত্রী, স্বাস্থ্যের অবনতি!

সত্যেন্দ্র জৈনের অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আম আদমি পার্টির নেতারা। দলের একাংশের অভিযোগ, তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। দিল্লির স্বাস্থ্য এবং কারামন্ত্রী ছিলেন সত্যেন্দ্র জৈন। আর্থিক তছরূপ কাণ্ডে গত মে মাসে গ্রেফতার করা হয় তাঁকে। কেজরিওয়াল সরকারের আরও এক প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়া বর্তমানে তিহাড় জেলে বন্দি।

Liquor Scam: দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, সঞ্জয় সিংয়ের সহকারীদের বাড়িতে অভিযান

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, নয়া আবগারি দুর্নীতির ফলে যেসকল ব্যবসায়ীদের সুবিধা হয়েছে তাঁদের বাড়িতেই হানা দেওয়া হয়। সেই তালিকায় রয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং ঘনিষ্ঠ অজয় ত্যাগী। আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সঞ্জয় সিংয়ের।

Arvind Kejriwal: উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়ালের, বিভিন্ন রাজ্যের সমর্থন আদায় করাই লক্ষ্য!

কেন্দ্রের অর্ডিন্যান্স জারি করার বিরোধিতায় সমর্থন নিতে উদ্ধব ঠাকরের পাশাপাশি এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করতে পারেন আপ সুপ্রিমো। গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা সফরে এসেছিলেন কেজরিওয়াল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক সারেন তিনি। বৈঠক শেষে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন তাঁরা। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন দিল্লির মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক নবান্নে, বিরোধী দলগুলিকে এক হওয়ার আবেদন বাংলার মুখ্যমন্ত্রীর

বৈঠক শেষে কেজরিওয়ালকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মমতা। সেখানেই তিনি বলেন, "একমাত্র সুপ্রিম কোর্ট পারে দেশকে বাঁচাতে।' পাশাপাশি সকল বিরোধী দলগুলিকে একসঙ্গে কাজ করার আবেদন জানান তিনি।

Mamata Banerjee-Arvind Kejriwal বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, মোদী বিরোধিতায় ফের কাছাকাছি দুই মুখ্যমন্ত্রী!

মঙ্গলবার দুপুরের মধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে সরাসরি নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর, 'রাজ্য সচিবালয়ে দুজনের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। লোকসভা নির্বাচনের সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা চলতে পারে।' ইতিমধ্যেই কেজরিওয়াল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন।

Trending Now