Liquor Scam: দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, সঞ্জয় সিংয়ের সহকারীদের বাড়িতে অভিযান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধেই মতামত জারি করতে দেশের বিভিন্ন রাজ্যের সমর্থন আদায় করতে বেরিয়ে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরই মধ্যে ফের দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বুধবার আপ সাংসদ সঞ্জয় সিংয়ের সহকারীদের বাড়িতে হানা দেয় তদন্তকারী আধিকারিকরা। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন উপমুখমন্ত্রী মণীশ সিসোদিয়া। দুর্নীতিতে নাম জড়িয়েছে আপ সাংসদ সঞ্জয় সিংয়ের।

আরও পড়ুন: উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়ালের, বিভিন্ন রাজ্যের সমর্থন আদায় করাই লক্ষ্য!

বুধবার সকালেই সঞ্জয় সিংয়ের একাধিক সহায়কদের বাড়িতে অভিযান চালায় ইডি (Enforcement Directorate)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, নয়া আবগারি দুর্নীতির ফলে যেসকল ব্যবসায়ীদের সুবিধা হয়েছে তাঁদের বাড়িতেই হানা দেওয়া হয়। সেই তালিকায় রয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং ঘনিষ্ঠ অজয় ত্যাগী। আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সঞ্জয় সিংয়ের। ২০২০ সালে অ্যালকোহলের দোকান ও ডিস্ট্রিবিউটরদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দিল্লি সরকারের সিদ্ধান্তে সিং এবং তাঁর সহযোগীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরফলে দিল্লির সরকারি কোষাগারের ক্ষতি হয়েছিল। দুর্নীতি বিরোধী আইন লঙ্ঘন করার অভিযোগও উঠেছিল।

দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, কেজরিওয়ালের সফরের মাঝেই তল্লাশি অভিযান!

নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আপ নেতা। তাঁর পাল্টা দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। টুইটারে সঞ্জয় সিং লিখেছেন, “মোদীর দাদাগিরি চরমে। আমি মোদীর স্বৈরশাসনের বিরুদ্ধে লড়ছি। ইডি আমার কাছে তার ভুল স্বীকার করেছে। যখন কিছুই পাওয়া গেল না, আজ ইডি আমার সহকর্মী অজিত ত্যাগী এবং সার্বেশ মিশ্রের বাড়িতে অভিযান চালায়। সার্বেশের বাবা ক্যানসারে ভুগছেন। এটা সর্বোচ্চ অপরাধ। আপনি আমাদের যতই হুমকি দেওয়ার চেষ্টা করুন না কেন, লড়াই অব্যাহত থাকবে।” অন্যদিকে, আবগারি দুর্নীতি মামলায় গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয়েছে মণীশ সিসোদিয়াকে। বর্তমানে তিহার জেলে বন্দি তিনি।

দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, কেজরিওয়ালের সফরের মাঝেই তল্লাশি অভিযান!
দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, কেজরিওয়ালের সফরের মাঝেই তল্লাশি অভিযান!

উল্লেখ্য, কয়েকদিন আগেই অধ্যাদেশ জারি করে দিল্লি সরকারের আমলা নিয়োগের ক্ষমতা ফের দিল্লি সরকারের হাত থেকে ছিনিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। এই অধ্যাদেশের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের সমর্থন আদায় করাই আপ সুপ্রিমোর লক্ষ্য। মঙ্গলবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর বুধবার মুম্বইতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন কেজরিওয়াল। এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করতে পারেন তিনি।

দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, কেজরিওয়ালের সফরের মাঝেই তল্লাশি অভিযান!

দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, কেজরিওয়ালের সফরের মাঝেই তল্লাশি অভিযান!
দিল্লির আবগারি দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ED, কেজরিওয়ালের সফরের মাঝেই তল্লাশি অভিযান!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত