ভগবন্ত মান এদিন র্যালিতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারকে আক্রমণ করে বলেন, "২০২৪-এর নির্বাচনে বিজেপি জিতলে নরেন্দ্র মোদী নরেন্দ্র পুতিন হয়ে যাবেন। বিজেপি নেতারা এখনই মোদীকে ভারতের মালিক ভাবতে শুরু করেছেন। যদি ১৪০ কোটি মানুষ ভারতকে বাঁচাতে চায় তাহলেই একমাত্র দেশ সুরক্ষিত হবে।"
নজরবন্দি ব্যুরো: পাঞ্জাবের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করেছে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত মান। বেশ কয়েকমাস ধরে পাঞ্জাবের দায়িত্ব...
রাঘব চাড্ডা পাটিয়ালা হাউজ কোর্টের দ্বারস্থ হয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কাছে এই বিষয়ে লিখিত দিয়েছেন তিনি। কিন্তু এখনই ফের সরকারি বাসভবনে ফেরার আশা দেখা যাচ্ছে না। হাউজ কোর্টে দায়ের করা এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুলাই।
বুধবার বিকেলে অরবিন্দ কেজরিওয়াল লখনউতে অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন। রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিং কেজরিওয়ালের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারেন। আগামী লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট নিয়ে দুপক্ষের মধ্যে কথা হতে পারে বলেও জানা গিয়েছে। গত মাসে কলকাতা সফরে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। আপ সুপ্রিমোকে পাশে নিয়েই সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে তোপ দাগতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে।
রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) জামিন মঞ্জুর করা হয়েছে। এদিন সকালেই তিনি মথুরা রোডে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জামিনের মেয়াদের কয়েক ঘণ্টা নিজের বাড়িতেই নজরদারিতে থাকতে হবে তাঁকে। জানা গিয়েছে, আপ নেতার স্ত্রীয়ের শারীরিক অবস্থা ভালো নয়।
দিল্লির লোকনায়ক (এলএনজেপি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সত্যেন্দ্র জৈন। রবিবার সেখানেই যান আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বার্তা চলে। এদিনের সাক্ষাতের কয়েকটি ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কেজরিওয়াল। ক্যাপশনে লিখেছেন, 'Met the brave man…..the hero..'। ছবিতে দেখা যাচ্ছে, প্রাক্তন মন্ত্রীর মাথায় ব্যান্ডেজ রয়েছে। এছাড়াও তাঁর বা হাতে চোট রয়েছে। সূত্রে খবর, মাথায় চোট পাওয়ার কারণে সত্যেন্দ্র জৈনের রক্তে জমাট বেঁধেছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
এদিন দুপুরেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন আপ সুপ্রিমো। সাংবাদিক বৈঠকে কে চন্দ্রশেখর রাও বলেন, "কেন্দ্র অবিজেপি শাসিত রাজ্যগুলিকে কাজ করতে দিচ্ছে না। দিল্লিতে আপ একটি জনপ্রিয় দল। পুরসভার ভোটেও জয়লাভ করেছে। বিজেপি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যার ফলে দিল্লির সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে।"