কয়েকদিনের বিরতি কাটিয়ে ফের ময়দানে, অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন Arvind Kejriwal

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবার উত্তরপ্রদেশ সফরে। বুধবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন কেজরিওয়াল। দিল্লির আমলাদের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আটকাতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সমর্থন আদায় করছেন আপ সুপ্রিমো। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, এনসিপি সভাপতি শরদ পাওয়ার, কেসি আরের সঙ্গে দেখা করেছেন তিনি। সকলেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: তৃণমূল ছাড়া এলাকায় কোনও রাজনৈতিক দলের পতাকা থাকবে না, ফের বিতর্কে TMC নেতার মন্তব্য

সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছেন, বুধবার বিকেলে অরবিন্দ কেজরিওয়াল লখনউতে অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন। রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিং কেজরিওয়ালের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারেন। আগামী লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোট নিয়ে দুপক্ষের মধ্যে কথা হতে পারে বলেও জানা গিয়েছে। গত মাসে কলকাতা সফরে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। আপ সুপ্রিমোকে পাশে নিয়েই সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে তোপ দাগতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে।

কয়েকদিনের বিরতি কাটিয়ে ফের ময়দানে, অখিলেশ-কেজরিওয়াল সাক্ষাৎ লখনউতে

মুম্বই সফরে এসে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন কেজরিওয়াল। এরপর হায়দরাবাদ সফরে গিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেন। সাংবাদিক বৈঠকে কেসিআর বলেন, “কেন্দ্র অবিজেপি শাসিত রাজ্যগুলিকে কাজ করতে দিচ্ছে না। দিল্লিতে আপ একটি জনপ্রিয় দল। পুরসভার ভোটেও জয়লাভ করেছে। বিজেপি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যার ফলে দিল্লির সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে।” বিরোধী দলগুলি অরবিন্দ কেজরিওয়ালের পাশে থেকে মোদীর কাছে অধ্যাদেশ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন।

কয়েকদিনের বিরতি কাটিয়ে ফের ময়দানে, অখিলেশ-কেজরিওয়াল সাক্ষাৎ লখনউতে
কয়েকদিনের বিরতি কাটিয়ে ফের ময়দানে, অখিলেশ-কেজরিওয়াল সাক্ষাৎ লখনউতে

উল্লেখ্য, দিল্লির সরকারের প্রশাসনিক আমলাদের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু এরপরও রাজ্যসভায় অর্ডিন্যান্স পাশ করানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এনিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

কয়েকদিনের বিরতি কাটিয়ে ফের ময়দানে, অখিলেশ-কেজরিওয়াল সাক্ষাৎ লখনউতে

কয়েকদিনের বিরতি কাটিয়ে ফের ময়দানে, অখিলেশ-কেজরিওয়াল সাক্ষাৎ লখনউতে
কয়েকদিনের বিরতি কাটিয়ে ফের ময়দানে, অখিলেশ-কেজরিওয়াল সাক্ষাৎ লখনউতে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত