তৃণমূল ছাড়া এলাকায় কোনও রাজনৈতিক দলের পতাকা থাকবে না, ফের বিতর্কে TMC নেতার মন্তব্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনেই পঞ্চায়েত নির্বাচন। এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের যে দেরি নেই, তা বেশ স্পষ্ট, আর এই কারণেই কোমর বেঁধে ভোটের লড়াইয়ে নেমেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। নিজেদের মতো করেই চলছে ভোটের প্রস্তুতি। আর এমন আবহে একে অপরকে বাক্যবাণে শানাতে কসুর করছেন শাসক-বিরোধী উভয় নেতাই।

আরও পড়ুন: ‘জানা থা জাপান পৌঁছ গ্যয়ে চিন’, Mamata Banerjee-র ওড়িশা সফর নিয়ে প্রশ্ন দিলীপের

এবার ফের এক মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক অরূপ ধারা। তিনি বলেন, “আগামী দিনে তৃণমূল ছাড়া এলাকায় কোনও রাজনৈতিক দলের পতাকা থাকবে না, কোনও কর্মী থাকবেন না। শুধু থাকবে তৃণমূল।” বাংলাকে বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন তিনি।

16 1

আগামী দিনে এই এলাকায় কোনও বিরোধীদের পতাকা থাকবে না বলেও হুঁশিয়ারি দেন বিধায়ক। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। স্থানীয় বিজেপি নেতা সুকান্ত দোলুই বলেন,

তৃণমূল ছাড়া এলাকায় কোনও রাজনৈতিক দলের পতাকা থাকবে না, ফের বিতর্কে TMC নেতার মন্তব্য

15 2

তৃণমূল কংগ্রেস আসলে গণতন্ত্রে বিশ্বাসী নয়। একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলকে মনোয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়নি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আগের ঘটনার পুনরাবৃত্তির প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে।”

17 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন