Satyendar Jain: হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী, দিল্লি ফিরেই AAP নেতার সঙ্গে সাক্ষাৎ কেজরীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লিতে ফিরেই আপ সরকারের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কয়েকদিন আগেই তিহার জেলের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পান সত্যেন্দ্র জৈন। তারপরই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। আর্থিক তছরূপ মামলায় এক বছর ধরে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী। চিকিৎসার প্রয়োজনে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন: সংসদের উদ্বোধনকে রাজ্যাভিষেক ভাবছেন মোদী, কটাক্ষ রাগার

দিল্লির লোকনায়ক (এলএনজেপি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সত্যেন্দ্র জৈন। রবিবার সেখানেই যান আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বার্তা চলে। এদিনের সাক্ষাতের কয়েকটি ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কেজরিওয়াল। ক্যাপশনে লিখেছেন, ‘Met the brave man…..the hero..’। ছবিতে দেখা যাচ্ছে, প্রাক্তন মন্ত্রীর মাথায় ব্যান্ডেজ রয়েছে। এছাড়াও তাঁর বা হাতে চোট রয়েছে। সূত্রে খবর, মাথায় চোট পাওয়ার কারণে সত্যেন্দ্র জৈনের রক্তে জমাট বেঁধেছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী, সত্যেন্দ্র জৈনের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী
হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী, সত্যেন্দ্র জৈনের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

সূত্রে খবর, চলতি সপ্তাহেই বৃহস্পতিবার তিহাড় জেলের বাথরুমে মাথা ঘুরে পড়ে যান সত্যেন্দ্র জৈন। দ্রুত তাঁকে উদ্ধার করে দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া যায়। প্রাথমিক চিকিৎসার পর এলএনজেপি হাসপাতালে স্থানান্তরিত হয়। তার আগেই সোমবার পিঠে ব্যথার কারণেই সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সত্যেন্দ্র জৈনকে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর পিঠে অস্ত্রোপচার হওয়ার কথা। তবে জেলের ভিতর পড়ে গিয়ে পিঠের ব্যথা বেড়ে গিয়েছে বলেও অভিযোগ ছিল প্রাক্তন মন্ত্রীর।

হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী, সত্যেন্দ্র জৈনের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী, সত্যেন্দ্র জৈনের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী
হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী, সত্যেন্দ্র জৈনের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। এফআইআরে সিবিআইয়ের তরফে উল্লেখ কড়া হয়েছিল, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন তাঁর আয়ের তুলনায় অধিক সম্পত্তি কিনেছেন। এরপরই আর্থিক তছরূপের মামলায় জড়িয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। গত ফেব্রুয়ারি মাসেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন সত্যেন্দ্র জৈন।

হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী, সত্যেন্দ্র জৈনের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী
হাসপাতালে ভর্তি প্রাক্তন মন্ত্রী, সত্যেন্দ্র জৈনের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত