নজরবন্দি ব্যুরো: নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস, তৃণমূল, আপ সহ একাধিক রাজনৈতিক দলের নেতারা এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। বিরোধীদের একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে মোদী সরকারের দিকে। প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে নিজের রাজ্যাভিষেক মনে করছেন বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার দুপুরে মোদীকে নিশানা করে একটি টুইট করেন রাগা।
আরও পড়ুন: উদ্বোধনের পরও নতুন সংসদ ভবন ঘিরে বিতর্কের ঝড়! কটাক্ষ বিরোধীদের
রবিবার, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধনে ট্র্যাডিশিনাল পোশাকে পুজো এবং হোমজজ্ঞ করেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা। পুজো শেষ করে নতুন সংসদে লোকসভার অধ্যক্ষর আসনের পাশে সেঙ্গল স্থাপন করেন। ২০ টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেন। বিরোধী নেতাদের প্রশ্ন, রাষ্ট্রপতি সাংবিধানিক অধিকারের সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও কেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধন করবেন। এটি গণতন্ত্রের অপমান বলেও দাবি করেছেন বিরোধীদের একাংশ।
संसद लोगों की आवाज़ है!
সদ্য প্রকাশিত
যুবশক্তি প্রকল্পে মেয়েরা কি বাদ? বেকারভাতা নিয়ে বড় আপডেট, কারা পাবেন ২-৩ হাজার টাকা
বাংলায় ২৫২ মাদ্রাসা বন্ধের নোটিস, আরও ১০০-কে শোকজ! কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারেরप्रधानमंत्री संसद भवन के उद्घाटन को राज्याभिषेक समझ रहे हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) May 28, 2023

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ একটি টুইট করেছেন। সেখানে ২৮ মে কি কি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল তার একটি তালিকা প্রকাশ করেছেন। তাঁর এটি টুইটে তিনি কড়া আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদীকে। এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের মতে, বহু বিলের ক্ষেত্রে সরকার বিরোধীদের সঙ্গে আলোচনা করেছে। নতুন সংসদ ভবন উদ্বোধনের ক্ষেত্রেও তা করতে পারত।” অন্যদিকে, নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করেছে আরজেডি।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দলের সংসদ ভবনের সঙ্গে কফিনের তুলনা নিয়ে বিজেপির পাল্টা দাবি, ২০২৪-এর লোকসভা নির্বাচনে সাধারন মানুষ তাঁদের ওই কফিনে দাফন করবে যাতে তাঁরা গণতন্ত্রের নতুন মন্দিরে পা রাখতে না পারে।” বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, “নয়া সংসদ ভবন দেশের অধিকার এবং বিরোধীদের প্রাপ্য ওই কফিন।”
সংসদের উদ্বোধনকে রাজ্যাভিষেক ভাবছেন মোদী, টুইটে কটাক্ষ রাহুল গান্ধীর




