Sourav Ganguly: তরুণ ধোনিকে প্রথমে দলে নিতে চাননি সৌরভ, বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন নির্বাচক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহেন্দ্র সিংহ ধোনিকে প্রথমে ভারতীয় দলে নিয়ে চননি তৎকালীন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনই বললেন প্রাক্তন নির্বাচক সাবা করিম। তিনি সেই সময় ভারতীয় দলের নির্বাচক ছিলেন। কিন্তু কেন ধোনিকে নিতে চাননি সৌরভ?

আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে আসা নিয়ে নয়া নাটক পাকিস্তানের, নিরাপত্তা নিয়ে লিখিত আশ্বাস চাই তাঁদের

প্রাক্তন নির্বাচক সাবা করিমের বয়ানে, “আমি কলকাতায় সৌরভের সঙ্গে দেখা করে ধোনির কথা বলেছিলাম। এও বলেছিলাম ধোনি ভারতীয় দলে খেলার যোগ্য। কিন্তু সৌরভ সেই সময় ধোনির খেলা দেখেনি। তাই পাকিস্তান সফরের জন্য ধোনিকে নিতে চাননি সৌরভ। সেই বছরের শেষে বাংলাদেশ সফরে নিয়ে যাওয়া হয় ধোনিকে”।

Saba Karim resigns as BCCI's general manager of cricket operations |  ESPNcricinfo

ধোনি ২০০৪-০৫ বাংলাদেশ সফরে একদিনের ম্যাচে অভিষেক করেন। যদিও সেই ম্যাচে খাতা খুলতে পারেননি তিনি। শূন্য রান করেই আউট হয়ে যান। যদিও রান আউট হন তিনি। ওয়াকিবহাল মহল বলে, সেই সময় রীতিমতো দীনেশ কার্তিকের সঙ্গে লড়াই করে দলে জায়গা করে নিতে হয়েছিল ধোনিকে। উল্লেখ্য, ২০০৫ সালের ২রা ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির টেস্ট অভিষেক হয়।

তরুণ ধোনিকে প্রথমে দলে নিতে চাননি সৌরভ, বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন নির্বাচক

সাবা করিম আরও বলেছেন, “ধোনিকে আমি প্রথম দেখি যখন ও বিহারের হয়ে খেলছে। রঞ্জিতে সেটা ওর দ্বিতীয় বছর। ব্যাট করার সময় ওকে দেখে চমকে গিয়েছিলাম। পরবর্তী সময়ে সেই ব্যাটিং সারা বিশ্ব দেখেছে। উইকেটরক্ষকদের পায়ের মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সেটা ধোনির সেই সময় একটু কম ছিল। সেই সময় ধোনিকে সেই দিকে বেশি নজর দিতে বলা হয়েছিল। সীমিত ওভারের ক্রিকেটে ধোনিকে ওপেন করানো হত। দ্রুত রান তুলতে পারত, সেই কারণেই ধোনিকে আগে ব্যাট করতে পাঠানো হত”।

তরুণ ধোনিকে প্রথমে দলে নিতে চাননি সৌরভ, বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন নির্বাচক

তরুণ ধোনিকে প্রথমে দলে নিতে চাননি সৌরভ, বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন নির্বাচক

তরুণ ধোনিকে প্রথমে দলে নিতে চাননি সৌরভ, বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন নির্বাচক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত