দেশ জুড়ে নিষিদ্ধ হয়েছে সিঙ্গল ইউজ প্লাস্টিক, কী কী ব্যবহার একেবারে বন্ধ? জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েক বছর ধরে আলোচনা হয়েছে। একাধিক বার বন্ধ করার কথা ভাবা হয়েছে। কিন্তু পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। অবশেষে গত শুক্রবার থেকে ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ দ্রব্য তৈরি, আমদানি, সরবরাহ এবং বিক্রিতে দেশ জুড়ে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

আরও পড়ুনঃ বাতিল বহু লোকাল ট্রেন, সময়সূচি বদল একাধিক দূরপাল্লার ট্রেনের, দেখুন তালিকা

সিঙ্গল ইউজ প্লাস্টিক বা একক ব্যবহারের প্লাাস্টিকের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিজ্ঞপ্তিটা আগেই এসে গিয়েছিল। ১ জুলাই থেকে তা কার্যকর হয়েছে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, সারা দেশে আর সিঙ্গল-ইউজ প্লাস্টিক বা এক বার ব্যবহার করা যাবে এমন প্লাস্টিক ব্যবহার করা যাবে না।

1 1

তার পরিবর্তে বিকল্প উপায় অবলম্বন করতে হবে।সিঙ্গল ইউজ প্লাস্টিকজাত পণ্যর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সিঙ্গল ইউজ প্লাস্টিক দিয়ে তৈরি ১৯ ধরনের সামগ্রীও। ক্যারি ব্যাগের পাশাপাশি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে প্লাস্টিকের চামচ, কাঁটা-চামচ, প্লাস্টিকের কাপ, প্লাস্টিকের পতাকা, প্লাস্টিকের ইয়ার-বাডস, প্লাস্টিকের ছুরি, ট্রে , বেলুনের জন্য প্লাস্টিকের লাঠি,ক্যান্ডি স্টিক, আইসক্রিম স্টিক ,থার্মোকল (পলিস্টাইরিন),প্লাস্টিকের চশমা,কাঁটাচামচ, ছুরি।

দেশ জুড়ে নিষিদ্ধ হয়েছে সিঙ্গল ইউজ প্লাস্টিক, কী কী ব্যবহার একেবারে বন্ধ? জানুন

দেশ জুড়ে নিষিদ্ধ হয়েছে সিঙ্গল ইউজ প্লাস্টিক, কী কী ব্যবহার একেবারে বন্ধ? জানুন

3 1

আর এই নিষেধাজ্ঞা না-মানলে কঠোর শাস্তি স্বরূপ জরিমানা করা হতে পারে। এমনকী জেল পর্যন্ত হতে পারে। আসলে এক বার ব্যবহারের যোগ্য প্লাস্টিক এবং প্লাস্টিকজাত পণ্য পরিবেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। উল্লেখ্য গত বছরের ১২ অগস্ট একটি নির্দেশিকায় কেন্দ্র ‘পলিস্টিরিন’ এবং ‘এক্সপ্যান্ডেড পলিস্টিরিন’-সহ ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ পণ্যের উৎপাদন, আমদানি, মজুত, বিতরণ, বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত