Sealdah station: বাতিল বহু লোকাল ট্রেন, সময়সূচি বদল একাধিক দূরপাল্লার ট্রেনের, দেখুন তালিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন-ইন্টারলকিংয়ের কাজ, খারাপ আবহাওয়া, বাড়বাড়ন্ত কোভিড সহ একাধিক কারণে দেশে প্রায়ই বাতিল করা হয় ট্রেন। কিন্তু ইদানিং সেই ট্রেন বাতিলের সংখ্যা এতটাই বেড়েছে যে ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিদিন বাতিল হওয়া ট্রেনের লিস্ট আপলোড করা হচ্ছে। যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়। তাই যদি শনি ও রবিবার কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, তবে বাতিল হওয়া ট্রেনের সর্বশেষ আপডেট দেখে রাখুন।

আরও পড়ুনঃ ফের দুষ্কৃতি হামলা পুরীর জগন্নাথ মন্দিরে, ভাঙা হল ২০টি উনুন

শনিবার রাত থেকেই নাজেহাল হতে পারেন লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। শনিবার গভীর রাত থেকে রবিবার সাড়ে ন’টা পর্যন্ত দমদম শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। দশ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে ওই সময় বিভিন্ন শাখার ৩৮টি লোকাল বাতিল করেছে পূর্ব রেল। লোকাল ট্রেনের পাশাপশি দূরপাল্লার আপ ট্রেনগুলিও দেরিতে ছাড়বে। অন্য দিকে ওই সময়ে যে দূরপাল্লার ট্রেনগুলির শিয়ালদহ ও কলকাতা আসার কথা রয়েছে সেগুলিকে মাঝপথে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হবে।

trains 1 1

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ—দমদমের মাঝে ২২ নম্বর ব্রিজের গার্ডারিংয়ে কাল হবে শনিবার রাতভোর। সেই কারনেই ১০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ন’টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ ও দমদমের মধ্যে রেল চলাচল। যে সব আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী, দত্তপুকুর, হাসনাবাদ, বারাকপুর, নৈহাটি, বারাসত, শান্তিপুর, বজবজ, গেদে লোকাল।

বাতিল বহু লোকাল ট্রেন, সময়সূচি বদল একাধিক দূরপাল্লার ট্রেনের, দেখুন তালিকা
বাতিল বহু লোকাল ট্রেন, সময়সূচি বদল একাধিক দূরপাল্লার ট্রেনের, দেখুন তালিকা

যে যে এক্সপ্রেস ট্রেনকে মাঝপথে দাঁড় করিয়ে রাখা হবে তাঁদের মধ্যে আছে, ডাউন গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।  আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়বে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা দেরিতে। মালদহ টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস ছাড়বে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পরে। নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল ছাড়বে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পরে।

বাতিল বহু লোকাল ট্রেন, সময়সূচি বদল একাধিক দূরপাল্লার ট্রেনের, দেখুন তালিকা

Trains 120 2

বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ছাড়বে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা দেরিতে। নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ছাড়বে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরে। ৩ জুলাই, শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়বে নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা পরে। যাত্রীদের সুবিধার্থে বাতিল হওয়া ট্রেনের লিস্ট ভারতীয় রেলের ওয়েবসাইটে দেওয়া হয়৷ যে কোনও ট্রেনের স্টেট্যাস জানার জন্য https://enquiry.indianrail.gov.in/mntes ওয়েবসাইটে যেতে হবে ৷ ট্রেনের নম্বর দিয়ে স্টেট্যাস জানতে পারবেন এখানে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত