ফের দুষ্কৃতি হামলা পুরীর জগন্নাথ মন্দিরে, ভাঙা হল ২০টি উনুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও দুষ্কৃতি হামলা পুরীর জগন্নাথ মন্দিরে । রথযাত্রার পরদিনই ভাঙচুর চালানো হল গুণ্ডিচা মন্দিরের রান্নাঘরে। জানা যাচ্ছে, শনিবার গুণ্ডিচা মন্দিরের রান্নাঘরের প্রায় ২০টি উনুন ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। রথযাত্রা উৎসবের রাতেই মন্দিরের ভেতর ঢুকে দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ রেলব্রিজে কাজ, আজ রাত থেকে শিয়ালদহ শাখার ৩৮টি ট্রেন বাতিল, কত দিন জানেন?

ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। পূণ্য রথযাত্রা উৎসবের পরই এই ঘটনা ‘অমঙ্গল’-এর ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে আধাত্মিক মহল। শুক্রবার, রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চেপে মাসির বাড়ি বেড়াতে যান। সেখানে এক সপ্তাহ কাটিয়ে উলটোরথের দিন ফের মন্দিরে ফেরেন। এই ক’দিন তাঁরা থাকেন গুণ্ডিচা মন্দিরে।

ফের দুষ্কৃতি হামলা পুরীর জগন্নাথ মন্দিরে, ভাঙা হল ২০টি উনুন

সেখানে ৮ দিন তাঁদের পূজার্চনা হয়। ভোগ রান্না থেকে শুরু করে পুজোর সমস্ত আচারই হয় গুণ্ডিচা মন্দিরের চারপাশে। এই ক’দিন ভোগ রান্নার জন্য কুড়িটি উনুন বা চুলা প্রস্তুত রাখা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের গুণ্ডিচায়। শনিবার সকালে দেখা যায়, সেসব উনুনই ভাঙচুর করা হয়েছে। তাতে রীতিমত অশনি সংকেত দেখছে মন্দির কর্তৃপক্ষ।

39

প্রসঙ্গত, গত এপ্রিল মাসেই পুরীর ঐতিহ্যবাহী এই মন্দিরে ঘটে একের পর এক অশুভ ঘটনা। প্রথমে জগন্নাথ মন্দিরের শতাব্দী প্রাচীণ উনুন ধ্বংস করা হয়। তারপরেই ফাটল ধরে যায় মন্দিরের গায়ে। যা নিয়ে অশুভ ইঙ্গিত দেখতে শুরু করেছিলেন জগন্নাথদেবের ভক্তকুল।

ফের দুষ্কৃতি হামলা পুরীর জগন্নাথ মন্দিরে, ভাঙা হল ২০টি উনুন
ফের দুষ্কৃতি হামলা পুরীর জগন্নাথ মন্দিরে, ভাঙা হল ২০টি উনুন

ফের দুষ্কৃতি হামলা পুরীর জগন্নাথ মন্দিরে, ভাঙা হল ২০টি উনুন

উনুন ধ্বংসের সেই ঘটনায় গ্রেফতার করা হয় এক দুষ্কৃতীকে। কিন্তু আবার ফের কীভাবে গুণ্ডিচা মন্দিরে দুষ্কৃতী হামলা হল, তা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। এতে পুরীর মন্দিরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত