নজরবন্দি ব্যুরোঃ কাজ হবে শিয়ালদহ এবং দমদমের মধ্যের রেলব্রিজের। স্বাভাবিক ভাবেই কাজের খাতিরে সপ্তাহের শেষ দু’ দিনের মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিল। পূর্ব রেল সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল।
আরও পড়ুনঃ সস্তায় সোনা কেনার শেষ সুযোগ, এরপর ১০০০ টাকা বাড়বে সোনালী ধাতুর দাম


মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, যাত্রীদের দুর্ভোগ এড়াতেই মধ্যরাত থেকে পরের দিন সকালের প্রথম ভাগকে বেছে নেওয়া হয়েছে কাজের জন্য।

মূলত শিয়ালদহ- বনগাঁ, িশয়ালদহ মেন শাখা এবং শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হবে৷ শিয়ালদহ- বনগাঁ শাখার ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন ট্রেন রবিবার হাবরা থেকে বাতিল থাকছে। এ ছাড়াও বাতিল থাকবে ৩৩৩৫৭, ৩৩৬১৩ আপ এবং ৩৩৬১৬ ও ৩৩৬১৮ ডাউন দত্তপুকুর লোকাল বাতিল থাকবে৷



৩৩৪৩১ আপ এবং ৩৩৪৩৪ ডাউন বারাসত লোকালও বাতিল করা হয়েছে৷ ৩৩৫১৩ আপ ও ৩৩৫১৪ ডাউন হাসনাবাদ লোকালও বাতিল করা হচ্ছে৷ সেই সঙ্গে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের সময় পিছিয়েছে।

রেলব্রিজে কাজ, আজ রাত থেকে শিয়ালদহ শাখার ৩৮টি ট্রেন বাতিল, কত দিন জানেন?
সেই তালিকায় রয়েছে, মালদা টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, নিউ আলিপু্রদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস সহ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন।







