Gold Price: সস্তায় সোনা কেনার শেষ সুযোগ, এরপর ১০০০ টাকা বাড়বে সোনালী ধাতুর দাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের দাম বাড়তে চলেছে সোনার। আর এর কারণ সরকার সোনার উপর আমদানি শুল্ক বাড়াচ্ছে। এর আগে সোনার আমদানি শুল্ক ছিল ৭.৫ শতাংশ। আর এবার বাড়ানো হল আরও ৫ শতাংশ। ফলে এখন মোট আমদানি শুল্ক হল ১২.৫ শতাংশ।

আরও পড়ুনঃ বুর্জ খালিফার পর এবছর শ্রীভূমির পুজোর থিম কি? ফাঁস হল সবকিছু

আমদানি শুল্ক বৃদ্ধি পাওয়ার কারণে বাড়বে সোনার দাম। দেশে সোনার চাহিদা কমানোর জন্য এই পদক্ষেপ করেছে সরকার, এমনটাই জানা গিয়েছে। বিশ্বে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম সোনার বাজার হল ভারতে। আর এই বাজার চলে পুরটাই আমদানি থেকে।

সস্তায় সোনা কেনার শেষ সুযোগ, এরপর ১০০০ টাকা বাড়বে সোনালী ধাতুর দাম

সোনার আমদানি শুল্ক বৃদ্ধির প্রভাব আজ দেখা গিয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স (MCX)-এও। আর এমসিএক্স-এ সোনার দাম প্রায় ৩ শতাংশ বেড়ে গিয়েছে। ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫১৯০০ টাকা হয়েছে।

26

বিশেষজ্ঞদের মতে, সোনার আমদানি শুল্ক ৫ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম বাড়তে পারে প্রায় ১০০০ টাকা। আমদানি শুল্ক বৃদ্ধির কারণে বর্তমানে স্বর্ণ ব্যবসায়ীরাও কম সোনা আমদানি করবেন বলে অনুমান করা হচ্ছে।

27

সস্তায় সোনা কেনার শেষ সুযোগ, এরপর ১০০০ টাকা বাড়বে সোনালী ধাতুর দাম

এখন বিয়ে কিংবা উৎসবের মরসুম নয়। তাই দেশীয় বাজারে সোনার চাহিদা আপাতত কম থাকতে পারে। সোনার চাহিদা বাড়তে শুরু করে অগাস্ট মাস থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন