Durja Puja 22: বুর্জ খালিফার পর এবছর শ্রীভূমির পুজোর থিম কি? ফাঁস হল সবকিছু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্গাপুজোর আগে হাতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা মাস। তারপরই কাঠি পড়বে ঢাকে। এখন থেকেই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্লাবগুলি । তার মধ্যে অন্যতম হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব । প্রতিবছরই দুর্গাপুজোয় এই ক্লাব চমক দিয়ে থাকে। থিমের দিক থেকে প্রতি বছরই দর্শকদের চমক দিয়ে থাকে এই পুজো।

আরও পড়ুনঃ সরকারি চাকরির পদোন্নতিতেও এবার SC ST সংরক্ষণ, চমক দিল দিল্লি

গত বছর তাঁদের থিম ছিল বুর্জ খালিফা। যার আকর্ষণ ছিল রাজ্য জুড়ে। আর সেই থিম নিয়ে তৈরি হয়েছিল বিতর্কও। কিন্তু আবার নতুন বছর নতুন করে ভাবনা। আর এবছরের ভাবনা কি? তা ফাঁস করলেন মন্ত্রী সুজিত বসু। এবারের দুর্গাপুজোর থিম রোমের ভ্যাটিকান সিটি।

বুর্জ খালিফার পর এবছর শ্রীভূমির পুজর থিম কি? ফাঁস হল সবকিছু

শুধু তাই নয়, পুজোর সুবর্ণজয়ন্তী বর্ষে মাতৃপ্রতিমা ডাকের সাজের পরিবর্তে পুরো ২২ ক্যারেটের সোনায় মোড়া থাকবে।শুক্রবার রথযাত্রার দিন সাংসদ অভিনেতা দেব, ক্রিকেটার মন্ত্রী মনোজ তিওয়ারিকে নিয়ে মণ্ডপের খুঁটিপুজো সেরেই মন্ত্রী সুজিত বসু জানিয়ে দিলেন,

বুর্জ খালিফার পর এবছর শ্রীভূমির পুজর থিম কি? ফাঁস হল সবকিছু

চলতি বছর পুজোর থিম ক্যাথলিকদের তীর্থভূমি ভ্যাটিকান সিটি। এই পুজো এবার চলবে এক মাস ধরে। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবার প্রথমবার দুর্গাপুজো করা হচ্ছে। পাশাপাশি করোনার বাধা কাটিয়ে এ বছরই নতুন করে বিপুল আয়োজন হচ্ছে দুর্গাপুজোর।

14

বুর্জ খালিফার পর এবছর শ্রীভূমির পুজর থিম কি? ফাঁস হল সবকিছু

সেই কারণেই এবারে থাকছে মহা চমক। উল্লেখ্য এবার এই পুজ ৫০ বছরে পা দিল। তাই এবার থাকবে আরও কিছু স্পেশাল। যা আখনি প্রকাশ করা হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত