সরকারি চাকরির পদোন্নতিতেও এবার SC ST সংরক্ষণ, চমক দিল দিল্লি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির জন্য সংরক্ষণের ব্যবস্থা রেখেই ৮,০৮৯ জন সরকারি কর্মচারী ও আধিকারিকের পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৭২৭ জন এসসি এবং ২০৭ জন এসটি কর্মীকে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি ৩৮৯টি পদোন্নতির ক্ষেত্রে কোনো তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ উদয়পুর হত্যাকাণ্ডে পাক যোগ! দুই অভিযুক্তই ‘দাওয়াতে ইসলামী’ সংগঠনের সঙ্গে জড়িত

প্রায় ৬ বছর ধরে আইনি টানাপড়েনের পর এই সিদ্ধান্তে এসেছে কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর। কেন্দ্রীয় সরকারি চাকরিতে এত কর্মীর একবারে পদোন্নতির এটি অন্যতম বড় অর্ডার বলে জানা গিয়েছে। ডিরেক্টর পদে ৩২৭টি পদোন্নতি, ডেপুটি সেক্রেটারি পরে ১০৯৭টি, ১৪৭২টি সেকশন অফিসার পদের পদোন্নতি যুক্ত রয়েছে এর মধ্যে।

10

এই প্রতিটি চাকরি সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসের সঙ্গে যুক্ত। উল্লেখ্য একগুচ্ছ মামলার প্রেক্ষিতে ২০২০ সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া-না দেওয়ার বিষয়টি পুরোপুরি কেন্দ্র বা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির এক্তিয়ারের মধ্যে পড়ে।

সরকারি চাকরির পদোন্নতিতেও এবার SC ST সংরক্ষণ, চমক দিল দিল্লি

সরকারি চাকরির পদোন্নতিতেও এবার SC ST সংরক্ষণ, চমক দিল দিল্লি

11

কেন্দ্র বা রাজ্যগুলি সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতেও বাধ্য নয় বলে জানানো হয়েছিল ওই রায়ে। সরকারি চাকরিতে তফসিলি জাতি, জনজাতিদের পদোন্নতিতে সংরক্ষণের ব্যাপারে নতুন করে মাপকাঠি তৈরির বিষয়ে কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে অনুমতি চাওয়া হলেও চলতি বছরের জানুয়ারিতে বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি বি আর গাভাইকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ তা খারিজ করে দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত