লকডাউনের পথে হাঁটল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত সিকিম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সিকিমে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের জের; এবার লকডাউনের পথে হাঁটল সেই রাজ্যর সরকার। গোটা ভারত বর্ষ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত। প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত উত্তর-পূর্বের রাজ্য সিকিম এই পরিস্থিতিতে এবার লকডাউনের পথে হাঁটল। ১৭ মে থেকে ২৪ মে পর্যন্ত সেখানে জারি থাকবে লকডাউন।

আরও পড়ুনঃ ভোট মিটতেই উল্টোপুরাণ, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন একগুচ্ছ কর্মী।

রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সম্প্রতি সিকিম সরকারের স্বরাষ্ট্রদপ্তরের তরফ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ১৭ মে থেকে রাজ্যে জারি থাকবে লকডাউন। এই সময়ে বন্ধ থাকবে রেশন দোকান, ব্যক্তিগত সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজ্য সরকারের অফিস, সরকারি সংস্থা, জিম, মার্কেট এবং সমস্ত কারখানা।

এছাড়া সিকিমে দুধের দোকান খোলা থাকবে সকাল সাতটা থেকে ১১টা পর্যন্ত। এছাড়া ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, অক্সিজেন উৎপাদনকারী ইউনিটগুলি এবং করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত বাকি সমস্ত কিছু অবশ্য খোলা থাকবে।

এছাড়া শাক-সবজি, খাবার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গাড়ি চলাচলেও কোনও নিষেধাজ্ঞা থাকছে না।জরুরি চিকিৎসার ক্ষেত্রে কমার্শিয়াল এবং প্রাইভেট গাড়িগুলিকে চলাচলের জন্য কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। তবে ভ্যাকসিনেশন কেন্দ্রগুলি খোলা থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য,সিকিম আগামী ১৬ মে পর্যন্ত আংশিক লকডাউন ঘোষণা করেছিল সিকিম।কিন্তু সিকিম সরকার রাজ্যে গত কয়েক সপ্তাহে পজিটিভিটি রেট ২০ শতাংশের বেশি হওয়ায় লকডাউনের পথেই হাঁটল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত