নজরবন্দি ব্যুরোঃ বামেদের রেড ভলান্টিয়ার্সদের নিয়ে মন্তব্য রাজের। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী একটি সংবাদ মাধ্যমে কথা প্রসঙ্গে সমালোচনা করেন বামেদের রেড ভলান্টিয়ার্সদের। করোনা কালে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে তরুন তরুণীরা। নিজেদের পরোয়া না করে বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে সরবরাহ করছে অক্সিজেন, ওষুধ, খাবার।
আরও পড়ুনঃ BJP বিধায়কদের সুরক্ষা নিয়ে চিন্তিত! ৭৭জনকেই কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক


করনা কালে সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের সব জেলায় বামেদের ছাত্র সঙ্গঠন গুলির সদস্য, সদস্যারা এই মিলে তৈরি করেছেন রেড ভলান্টিয়ার্স। চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের ফোন নাম্বার। সেই মতো সেখানে ফোন করে নিজেদের অসুবিধের কথা জানালে ঝুঁকি নিয়েও পৌঁছে যাচ্ছে তারা। একটি সংবাদমাধ্যমকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী রেড ভলান্টিয়ার্সদের প্রসঙ্গে বলেছেন, “আসলে ওদের কাছে আর কোনও কাজ নেই। ওরা রেড ভলান্টিয়ার্স, রাস্তায় নেমে এটা প্রমাণ করতে হচ্ছে। ওরা বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রমাণ করছে যে আমরা রাস্তায় নেমেছি। আমরা সারাদিন রাস্তায় থাকি। আমরা রাস্তাতেই কাজ করি।
আমাদের তো প্রমাণ করার কিছু নেই। আমি সরাসরি লোককে ফোন করি। আমি শুধু নম্বর ফরোয়ার্ড করি না বা নম্বর দেখাই না। আমার মনে হয় যে ওদের রেড ভলান্টিয়ার্সদের যে কাজ। প্রচুর কাজ আমি নিজেও করে দিই। অক্সিজেনের দরকার হলেও। আমি ওদেরটাও ফলো করি। ওরা যদি কোথাও নম্বর দেয় কারও একটা সমস্যা হয়েছে আমি সেখানেও ফোন করি।”



রাজের এই বক্তব্যের পরেই আজ সেই ভিডিও সমেত পোস্ট করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, “রেড ভলান্টিয়ার্সদের কাজ নেই তাই নাকি তারা রাস্তায় নেমেছে… এটা কী বলেন রাজ চক্রবর্তী? এত অহংবোধ কিন্তু ভাল ঠেকল না… আপনি বিধায়ক হয়ে আপনার কাজের মাধ্যমে এক্সাম্পেল তৈরি করুন…যাঁরা শূন্য হয়েও সত্যিকারের মানুষের পাশে আছেন এভাবে অপমান করার ধৃষ্টতা দেখাবেন না দয়া করে। মানুষ ক্ষমা করবে না। রেড অ্যালার্ট…বারাকপুরের রেড ভলান্টিয়াররা কারও কিছু লাগলে সবাই তোমাদের বিধায়ককে জানিও, উনি সব করবেন।”







