নজরবন্দি ব্যুরোঃ BJP বিধায়কদের সুরক্ষা নিয়ে চিন্তিত! আর তার জেরে এবার ৭৭ জন বিজেপির জয়ী বিধায়ক পাবেন কেন্দ্রীয় নিরাপত্তা। এই নির্বাচন জিতে বাংলায় ক্ষমতায় আসার কথা ভেবছিল গেরুয়া শিবির, কিন্তু সব হিসেব উলটে দিয়ে তৃতীয় বারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছে মমতার মা-মাটি-মানুষের সরকার। আর মমতার সরকারের তৃতীয় মন্ত্রিসভার শপথের দিনেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বিজেপির ৭৭ জন জয়ী প্রার্থী তথা বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদাণের কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ মাস শেষের ‘কালবৈশাখী’, বজ্র বিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যে


২রা মে ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে চলছে ভোট-পরবর্তী হিংসা। দিকে দিকে আহত হচ্ছেন সকল দলের কর্মী সমর্থকেরা। গত কয়েকদিনে রাজ্য জুড়ে প্রান হারিয়েছেন ১৬ হন, আহত হয়েছেন আরও অনেকে। ঘটনায় বিজেপি শিবির প্রথম থেকেই আঙুল তুলেছে ঘাসফুল শিবিরের দিকে। অপর দিকে তৃণমূলের তরফ থেকে বারবার এই হিংসার জন্য ভো্ট চলাকালীন বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যকেই দায়ী করেছে।
ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী রাজনৈতিক হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, বারবার নেতাদেরও নির্দেশ দিয়েছেন বিনম্র ভাবে কাজ করতে। ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা করেছেন। মমতার শপথের ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্র থেকে চিঠি এবং খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল এসেছে বাংলায়। অন্যদিকে বঙ্গ বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করে বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষ জানিয়েছেন রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত তাঁরা বয়কট করবেন বিধানসভা অধিবেশন।
রাজ্যের এই ভোট পরবর্তী হিংসার বাতাবরম নিয়ে চিন্তিত বিজেপি নেতাদের এবার সুরক্ষা প্রদান করল স্বরাষ্ট্রমন্ত্রক। এমনিতেই ভোটের আগে এবং ভোট চলাকালীন গেরুয়া শিবিরের বেশ কয়েকজন নেতা মন্ত্রীদের কেন্দ্রীয় বাহিনির নিরাপত্তা দেওয়া হয়েছিল। রাজ্যের তরফ থেকে বিধায়কেরা সাধারণ নিরাপত্তা পেয়ে থাকেন। তবে এই মুহুর্তে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গেরুয়া শিবির বারবার হিংসার কথা তুলে এনেছেন সামনে।


BJP বিধায়কদের সুরক্ষা নিয়ে চিন্তিত! এবং তার পরই তাঁদের সুরক্ষার কথা ভেবে রাজ্য বিজেপি ও কেন্দ্রের আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে ৭৭ জনই পাবেন কেন্দ্রীয় সুরক্ষা। বলা হয়েছিলো কোনও বিধায়ক যদি নিরাপত্তা নিতে না চান, সেক্ষেত্রে তিনি নাও নিতে পারেন। তবে সূত্রের খবর, কেউই নিরাপত্তা পাওয়ার বিষয়ে আপত্তি করেননি।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



