NEET এবং NET দুর্নীতির প্রতিবাদ, দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI

দুই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। প্রশ্নের মুখে জাতীয় শিক্ষাব্যবস্থা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। প্রশ্নের মুখে জাতীয় শিক্ষাব্যবস্থা। এবার নিট এবং নেট দুর্নীতির প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল বাম ছাত্র সংগঠন এসএফআই। আগামী ৪ জুলাই এই ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন, জানুন সম্পূর্ণ সূচি

নিট ও নেট দুর্নীতির প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এসএফআই। কলকাতায় এসএফআই-সহ চারটি বাম ছাত্র সংগঠন মিছিল করে দিন তিনেক আগে। মিছিল শেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বাংলা থেকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত সুকান্ত মজুমদারের কুশপুতুল জ্বালানো হয়। এ বার দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল এসএফআই। সংগঠন জানিয়েছে, ওই দিন দেশের বিভিন্ন প্রান্তে পড়ুয়ারা ক্লাস বয়কট করে মিছিল করবেন। তাঁদের মোট ৭টি দাবি রয়েছে।

NEET এবং NET দুর্নীতির প্রতিবাদ, দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI

এবার নিট পরীক্ষা দেন মোট ২০,৮৭,৪৬২ জন। ফলপ্রকাশের পর দেখা গেল, প্রথম স্থান অধিকার অধিকার করেছেন মোট ৬৭ জন। আর প্রত্যেকেই ফুলমার্কস। অর্থাৎ, ৭২০-তে ৭২০! ২০-৩০ লাখ টাকায় ডাক্তারি পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। শুধু তাই নয়, রীতোমতো প্রশিক্ষণ দিয়ে পরীক্ষার্থীদের তৈরি করে দেওয়া হয়েছিল।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) যদিও জানিয়েছে, ভুল প্রশ্নের জন্য এবং কয়েক জন প্রার্থীকে ‘গ্রেস মার্ক’ দেওয়ার কারণেই নম্বর বেড়েছে। নিটের প্রশ্নফাঁস নিয়ে তদন্ত চালাচ্ছে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা (ইএইউ)। এখনও পর্যন্ত ১৯ জন গ্রেফতার হয়েছে। সুপ্রিম কোর্টে চলছে মামলা। কাউন্সিলিং বন্ধ করতে বলেনি শীর্ষ আদালত। এদিকে আবার দেশের নানান প্রান্তে, দিল্লিতে তো বটেই, নিট পরীক্ষা বাতিলের দাবি উঠেছে।

NEET এবং NET দুর্নীতির প্রতিবাদ, দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI

NEET এবং NET দুর্নীতির প্রতিবাদ, দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI

অন্যদিকে, বছরে দু’বার করে হয় নেট পরীক্ষা। জুন আর ডিসেম্বর। জুন মাসের ১১,২১,২২৫ জন নেট পরীক্ষা দিয়েছিলেন। মাত্র একদিন পর এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ইউজিসি। তাঁদের তরফে বলা হয়েছে, নেটের প্রশ্নও আগে থেকে ফাঁস হয়েছে। ডার্ক ওয়েব বা টেলিগ্রামের মাধ্যমে পরীক্ষার্থীরা ছবিতে প্রশ্নপত্র হাতে পেয়ে গিয়েছিলেন। এই দুই কেলেঙ্কারি কেন্দ্রের সরকারকে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত