Madhyamik Exam 2025 Routine: প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন, জানুন সম্পূর্ণ সূচি

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী বছর অর্থাৎ, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। কবে কোন পরীক্ষা হবে? প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সূচি।

আরও পড়ুন: BJP-CPIM-এর বিকৃত রাজনীতি! সংসদে ঘুমোননি মহুয়া-সায়নী, প্রকৃত ভিডিও সামনে আনল TMC

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিনঃ

প্রথম দিন, ১০ ফেব্রুয়ারি বাংলা (প্রথম ভাষা), দ্বিতীয় দিন, ১১ ফেব্রুয়ারি ইংরেজি (দ্বিতীয় ভাষা), তৃতীয় দিন, ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন, ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স। সপ্তম দিন, ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন, ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা

প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন, জানুন সম্পূর্ণ সূচি
প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন, জানুন সম্পূর্ণ সূচি

অর্থাৎ, বাংলা ও ইংরেজির মধ্যে কোনও ছুটি নেই। এরপর অঙ্কের আগে ৩ দিনের লম্বা ছুটি। অঙ্কের পর ইতিহাসের আগেও একদিন ছুটি রয়েছে। ইতিহাসের পর ভূগোল পরীক্ষা। মাঝে একদিনের ছুটি। কিন্তু, ভূগোলের পর দু’টো গুরুত্বপূর্ণ বিষয়ের আগে কোনও ছুটি নেই। সেগুল হল, জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান। অর্থাৎ, ভূগোল, জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান পরীক্ষা টানা ৩ দিনে শেষ। এরপর ২ দিনের ছুটি এবং ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন, জানুন সম্পূর্ণ সূচি

প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন, জানুন সম্পূর্ণ সূচি

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৯,২৩,০১৩ জন। এর মধ্যে ৩,৯৬,২৭৬ জন ছাত্র এবং ৪,৭৯,৮৩৭ জন ছাত্রী। ফলাফল প্রকাশ হয় ২ মে। প্রথম দশে ছিল ৫৭ জন। প্রথম স্থান অধিকার করে চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল (কোচবিহার)। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানে ছিল সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থান অধিকার করে দু’জন। উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর) এবং পুষ্পিতা বাঁশুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুল (বীরভূম)। দু’জনের প্রাপ্ত নম্বরই ৬৯১।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত