BJP-CPIM-এর বিকৃত রাজনীতি! সংসদে ঘুমোননি মহুয়া-সায়নী, প্রকৃত ভিডিও সামনে আনল TMC

অধিবেশনে তৃণমূলের দুই সাংসদ মহুয়া মৈত্র ও সায়নী ঘোষ ঘুমাচ্ছেন বলে অভিযোগ তোলে বিজেপি। একটি ছবি রাতারাতি ভাইরালও হয় সমাজমাধ্যমে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটের পর এই মুহূর্তে সংসদে চলছে বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে তৃণমূলের দুই সাংসদ মহুয়া মৈত্র ও সায়নী ঘোষ ঘুমাচ্ছেন বলে অভিযোগ তোলে বিজেপি। একটি ছবি রাতারাতি ভাইরালও হয় সমাজমাধ্যমে। শুধু বিজেপিই নয়, সিপিআইএমের সমর্থকেরাও ছবিটিকে নিয়ে মজা করেন। এবার প্রকৃত ভিডিও সামনে এনে তৃণমূল কংগ্রেসের আইটি সেল জানাল, আগের এই ছবিটি কেবলমাত্র একটি মুহূর্ত থেকে কায়দা করে কেটে নেওয়া। সংসদে অধিবেশন চলাকালীন মোটেই ঘুমোচ্ছিলেন না মহুয়া ও সায়নী!

আরও পড়ুন: কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধর, প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বসছে বিজেপি

বঙ্গ বিজেপির নেতা তরুণজ্যোতি তিওয়ারি নিজের এক্স স্যান্ডেলে মহুয়া ও সায়নীর ঘুমন্ত ছবি পোস্ট করে লেখেন ‘ঘুমোচ্ছেন কৃষ্ণনগর ও যাদবপুর’। প্রথমবারের জন্য যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন সায়নী ঘোষ। অন্যদিকে কৃষ্ণনগর থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন মহুয়া মৈত্র। মাঝে বসেছিলেন মেদিনীপুর থেকে নির্বাচিত সাংসদ জুন মালিয়া। সায়নী ও জুন সংসদে নতুন হলেও মহুয়া মৈত্রের অভিজ্ঞতা রয়েছে পাঁচ বছরের এবং তিনি রাজনীতিতে যথেষ্ট আগ্রহী বলেই পরিচিত। ফলে, মহুয়া সংসদে ঘুমিয়ে পড়বেন এই অভিযোগ কিছুটা হলেও অবিশ্বাস্য!

BJP-CPIM-এর বিকৃত রাজনীতি! সংসদে ঘুমোননি মহুয়া-সায়নী, প্রকৃত ভিডিও সামনে আনল TMC

এবার তৃণমূলের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে দৃশ্য থেকে বিজেপির আইটি সেল একটি মুহূর্তকে বন্দি করে ভাইরাল করার চেষ্টা করেছিল, সেই সময় বক্তব্য রাখছিলেন আম আদমি পার্টির সাংসদ অরবিন্দ সওয়ান্ত। আর তখন মোটেই ঘুমোচ্ছিলেন না সায়নী এবং মহুয়া। সায়নী কোনও কারণে মাথা নিচু করেছিলেন এবং মহুয়ার চোখের পলক যে মুহূর্তে বন্ধ হয়েছিল সেই মুহূর্ত থেকে ছবিটিকে কেটে বার করা হয়েছে। কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলে বোঝা যাচ্ছে সেই একই সময় জেগেই ছিলেন তৃণমূল সাংসদেরা।

BJP-CPIM-এর বিকৃত রাজনীতি! সংসদে ঘুমোননি মহুয়া-সায়নী, প্রকৃত ভিডিও সামনে আনল TMC

BJP-CPIM-এর বিকৃত রাজনীতি! সংসদে ঘুমোননি মহুয়া-সায়নী, প্রকৃত ভিডিও সামনে আনল TMC

বিজেপির তরফে এই ছবিটিকে বিশেষভাবে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলেও পিছিয়ে ছিল না বাম সমর্থকেরাও। তাঁরাও চন্দ্রবিন্দুর ‘ঘুম ঘুম ক্লাসরুম’ গানটির সঙ্গে এই ছবিটিকে যথেচ্ছ ভাবে পোস্ট করতে থাকে। তবে তাদের শীর্ষস্থানীয় কোনও নেতাকে এই বিষয়টি নিয়ে খুব কটাক্ষ করতে দেখা যায়নি। তৃণমূল মূল ভিডিওটি প্রকাশ করে লিখেছে, এটা হল বিজেপির বিকৃত রাজনীতি!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন