BJP dharna in Bidhansabha: কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধর, প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বসছে বিজেপি

পারিবারিক অশান্তির জের, আর সেই দায় চাপানো হচ্ছে দলের ওপর, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাঝে কিছুদিন রাজভবন ধর্নাস্থলে পরিণত হয়েছিল। আর এবার যেন বিধানসভা। একদিকে রাজ্যপালের বিরুদ্ধে শপথ নিয়ে বিধানসভায় ধর্নায় বসেছেন তৃণমূলের নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন। আর এবার আগামী সোমবার থেকে কোচবিহারে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বসবে বিজেপির পরিষদীয় দল। জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: মস্কো সফরে মোদি, ভারত-রাশিয়া বন্ধুত্বে কিছুটা চিন্তায় আমেরিকা

ইতিমধ্যেই ধর্নার অনুমতি চেয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চিঠি পাঠিয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে। কোচবিহারের ওই বিতর্কিত ঘটনায় বাংলায় টিম পাঠানোর আবেদন জানিয়ে তিন কমিশনের কাছে চিঠি লিখেছেন তিনি।

কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধর, প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বসছে বিজেপি
কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধর, প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বসছে বিজেপি

বিজেপি করায় কোচবিহারে এক মহিলাকে বিবস্ত্র করে মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ২৫ জুন মারধরের পরে মহিলাকে বাড়িতে ফেলে রেখে যাওয়া হয় বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। পারিবারিক অশান্তির জের, আর সেই দায় চাপানো হচ্ছে দলের ওপর, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে তৃণমূল।

কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধর, প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বসছে বিজেপি

কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধর, প্রতিবাদে বিধানসভায় ধর্নায় বসছে বিজেপি

ইতিমধ্যেই এই ঘটনায় ১ মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক বিবাদেই মহিলার উপরে হামলা করা হয়, একই কথা বলেছে পুলিশও। যদিও বিজেপি এই দাবি মানতে নারাজ। তাঁরা সিবিআই তদন্তের দাবি করেছে। যতদিন না তা হচ্ছে বিধানসভায় ধর্না দেবে বিজেপির পরিষদীয় দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত