India-Russia: মস্কো সফরে মোদি, ভারত-রাশিয়া বন্ধুত্বে কিছুটা চিন্তায় আমেরিকা

তৃতীয়বারের জন্য মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবার পর তাঁকে শুভেচ্ছা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে ৫টি গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলে জানা যাচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী মাসে রাশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার বিদেশ দফতরের সূত্রে এমনটাই খবর। তৃতীয়বারের জন্য মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবার পর তাঁকে শুভেচ্ছা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে ৫টি গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে, ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে কিছুটা উদ্বিগ্ন আমেরিকা!

আরও পড়ুন: চন্দ্রচূড়ের সঙ্গে বৈঠকে মমতা, কী নিয়ে কথা হবে? জল্পনা তুঙ্গে

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী জি৭ সম্মেলনে যোগ দিতে ইতালি যান। সেখানে ইউক্রেন শান্তি চুক্তিতে স্বাক্ষর ছিল না ভারতের। আর এবার রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করতে চলেছেন নরেন্দ্র মোদী। মোদির মস্কো সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্পবেল।

মস্কো সফরে মোদি, ভারত-রাশিয়া বন্ধুত্বে কিছুটা চিন্তায় আমেরিকা

তিনি বলেছেন, “ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়। ভারত-রাশিয়া সম্পর্ক নিয়েও কথা হয় আমাদের। তবে, এই নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশও করেছি। প্রযুক্তি এবং সামরিক খাতে ভারত-রাশিয়ার সম্পর্ক যাতে বজায় না থাকে তার জন্য আমরা পদক্ষেপ করব। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। আমরা সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাইছি।”

মস্কো সফরে মোদি, ভারত-রাশিয়া বন্ধুত্বে কিছুটা চিন্তায় আমেরিকা

মস্কো সফরে মোদি, ভারত-রাশিয়া বন্ধুত্বে কিছুটা চিন্তায় আমেরিকা

নরেন্দ্র মোদি এবার দেশের মসনদে বসেই বৈদেশিক সম্পর্ককে আর ও মজবুত করার কথা ঘোষণা করেন। বিদেশমন্ত্রকের দায়িত্বে ফের একবার এসেছেন এস জয়শংকর। চিন লাগাতার ভারতের সীমান্তে যেভাবে আক্রমণ শানাচ্ছে সেখানে রাশিয়াকে পাশে প্রয়োজন ভারতের। সামরিকদিক থেকে রাশিয়া ভারতকে সাহায্য করবে বলে আগেই জানিয়েছেন পুতিন। এতে আবার আমেরিকা কিছুটা হলেও উদ্বিগ্ন। তবে, বিশ্বে ভারতের গুরুত্ব যে আগামীদিনে আরও বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই বলে জানিয়েছেন জয়শংকর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর