শুক্রবার বিকেলে কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আর সূত্রের খবর, প্রধান বিচারপতির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক হবে। এই বৈঠক যদিও শনিবার।চন্দ্রচূড়ের সঙ্গে মমতার বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন: পাঁচ মাস পর জামিন পেলেন হেমন্ত সোরেন, বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যেতে পারে ED!
আসলে, আজ, শুক্রবার কলকাতা হাই কোর্ট ‘বার লাইব্রেরি ক্লাব’-এর ২০০ বছর পূর্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতেই ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতায় আসছেন। সুপ্রিম প্রধান বিচারপতি ছাড়াও এই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিচারপতি গভৈ, বিচারপতি দীপঙ্কর দত্ত। সন্ধ্যে ৬:৩০টা নাগাদ টাউন হলে হবে এই অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখার কথাও রয়েছে চন্দ্রচূড়ের।



শুক্রবারের পর শনিবারও একটি অনুষ্ঠানে যোগ দেবেন চন্দ্রচূড়। আর সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বাইপাসের ধারে এক হোটেলে দুজনের বৈঠক হওয়া কথা। তবে তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে, তা এখন জানা যায়নি।
চন্দ্রচূড়ের সঙ্গে বৈঠকে মমতা, কী নিয়ে কথা হবে? জল্পনা তুঙ্গে



বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে এসএসসি মামলা শুনানি। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এই আবহে মমতার সঙ্গে ডি ওয়াই চন্দ্রচূড়ের এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে।








