প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, শিশু পর্নোগ্রাফি দেখা এবং তা নিজের কাছে সংরক্ষণ করে রাখার জন্য নূন্যতম পাঁচ হাজার টাকা জরিমানা হবে এবং তা প্রচার করলে জরিমানা-সহ সর্বাধিক সাত বছরের কারাদণ্ড হতে পারে।
সমাজে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর মতে, সোশ্যাল মিডিয়ার কারণেই গোটা বিশ্বে মেরুকরণ এবং অসহিষ্ণুতা বাড়ছে। ভারতও তার ব্যতিক্রম নয়। পাশাপাশি, তিনি যুব সমাজের মধ্যে সামাজিক মাধ্যমের কুপ্রভাব নিয়েও মন্তব্য করেছেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অথচ এক সাংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে পদক্ষেপ সুপ্রিম কোর্টের, এবার হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। সোমবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সেই প্রসঙ্গ তুলে ধরেন আইনজীবী অভিষেক মন সিংভি। সেই সওয়ালের প্রেক্ষিতে নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।