Justice Avijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে পদক্ষেপ সুপ্রিম কোর্টের, হলফনামা চাইলেন প্রধান বিচারপতি 

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অথচ এক সাংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে পদক্ষেপ সুপ্রিম কোর্টের, এবার হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। সোমবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সেই প্রসঙ্গ তুলে ধরেন আইনজীবী অভিষেক মন সিংভি। সেই সওয়ালের প্রেক্ষিতে নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

আরও পড়ুনঃ Mamata-Nitish: মমতা-নীতীশের বৈঠকে উপস্থিত আরও এক নেতা, বিরোধী শিবির নিয়ে বিরাট জল্পনা

প্রধান বিচারপতির নির্দেশ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই এ নিয়ে পরবর্তী শুনানি হবে।

96889064
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে পদক্ষেপ সুপ্রিম কোর্টের, কি বললেন প্রধান বিচারপতি? 

উল্লেখ্য, তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে। এই অভিযোগ তুলে নিম্ন আদালত ও হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, এবিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ও ইডি। সিবিআই ও ইডির তরফে পদক্ষেপ নেওয়ার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে পদক্ষেপ সুপ্রিম কোর্টের, কি বললেন প্রধান বিচারপতি? 

ad 1673338846
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে পদক্ষেপ সুপ্রিম কোর্টের, কি বললেন প্রধান বিচারপতি? 

সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে সরব হন আইনজীবী অভিষেক মনু সিংভি। সোমবার মামলার শুনানি চলাকালীন সেই সাক্ষাৎকার হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি গাঙ্গুলি কি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন? দিয়ে থাকলে তিনি রাজনৈতিক নেতাদের মত আচরণ করেছেন। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর