Criticism of Social Media: যুব সমাজের অবক্ষয়ের কারণ সোশ্যাল মিডিয়া, মন্তব্য প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সমাজে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর মতে, সোশ্যাল মিডিয়ার কারণেই গোটা বিশ্বে মেরুকরণ এবং অসহিষ্ণুতা বাড়ছে। ভারতও তার ব্যতিক্রম নয়। পাশাপাশি, তিনি যুব সমাজের মধ্যে সামাজিক মাধ্যমের কুপ্রভাব নিয়েও মন্তব্য করেছেন।

আরও পড়ুন: মমতার পরামর্শ ছাড়া INDIA জোটের সাফল্য অসম্ভব, কংগ্রেসকে সাইডলাইন করে বয়ান TMC সাংসদের

সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের বর্তমান জীবন অচল। তা সে বিনোদন হোক, নিজের জীবনের ঘটনাবলী বা নতুন মানুষের সঙ্গে আলাপ সব কিছুই এখন সামাজিক মাধ্যমে সম্ভব। আর যেটা বিশেষ করে দেখা যাচ্ছে তা হল মন্তব্য। বিভিন্ন পোস্টে কুরুচিকর মন্তব্য, ব্যক্তি আক্রমণ বা বিরোধ প্রদর্শনই এখন সামাজিক মাধ্যমে অহরহ দেখা যায়।

যুব সমাজের অবক্ষয়ের কারণ সোশ্যাল মিডিয়া, মন্তব্য প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

সামাজিক মাধ্যমের প্রভাব প্রসঙ্গে ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, “বর্তমানে বিশ্বজুড়েই ডান, বাম এবং মধ্যপন্থীদের মধ্যে মেরুকরণ দেখা যাচ্ছে। ভারতও তার ব্যতিক্রম নয়। এর নেপথ্যে রয়েছে সমাজবাধ্যমের বাড়বাড়ন্ত। এর ফলে অসহনশীলতাও বাড়ছে। নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণও বাড়ছে।”

 

যুব সমাজের অবক্ষয়ের কারণ সোশ্যাল মিডিয়া, মন্তব্য প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

যুব সমাজের অবক্ষয়ের কারণ সোশ্যাল মিডিয়া, মন্তব্য প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

পাশাপাশি তিনি আরও বলেছেন, “আমাদের অবিচারের বিরুদ্ধে লড়তে হবে। আর সেটার জন্য এর মুখোমুখি হতে হবে। এটা খারাপ সময়, কেটে যাবে, এমন ভেবে উপেক্ষা করা যাবে না। বারবার এই অসহনশীলতাকে উপেক্ষা করে গেলে সেটা বাড়তে বাড়তে সামাজিক অবক্ষয়ে পরিণত হবে। এটার বিরুদ্ধে আরও দৃঢ়তার সঙ্গে লড়তে হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন