খাস কলকাতার বুকে বন্ধুদের লালসার শিকার যুবতী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খাস কলকাতার বুকে বন্ধুদের লালসার শিকার যুবতী। জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে গাড়িতে পুরুষ বন্ধুরা শ্লীলতাহানি করে বছর ২০-র এক যুবতীকে। অভিযোগ, মঙ্গলবার রাতে জন্মদিনের পার্টি সেরে মহেশতলায় বাড়িতে ফিরছিলেন ওই যুবতী। সঙ্গে ছিলেন কয়েকজন পুরুষ বন্ধু। যুবতীর অভিযোগ, তাঁর সঙ্গে থাকা পুরুষ বন্ধুরাই গাড়িতে শ্লীলতাহানি করে।

আরও পড়ুনঃ তৃণমূল নেতাকে খুনের ঘটনায় নতুন মোড়, আটক ২

ঘটনাটি ঘটে যাদবপুর থেকে ভবানীপুরের মাঝে একটি রাস্তায়। প্রসঙ্গত, কলকাতা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় সর্বদা পুলিশি নিরাপত্তা থাকে। যাদবপুরে এক বান্ধবীর জন্মদিনের পার্টি সেরে ফিরছিলেন ওই যুবতী। দুই যুবক সহ ৪ বন্ধু মিলে গাড়িতে বাড়ি ফিরছিল তাঁরা। এর মধ্যে একটি মেয়ে নেমে যাওয়ার পরে ওই যুবতী দুই পুরুষ বন্ধু ও বান্ধবীর সঙ্গে গাড়িতে ছিলেন।

আরও পড়ুনঃ এবার খোদ কলকাতায় করোনার নয়া ব্রিটেন স্ট্রেনের হদিস মিলল

খাস কলকাতার বুকে বন্ধুদের লালসার শিকার যুবতী। তাঁকে একা পেয়ে শ্লীলতাহানি শুরু করে তাঁর দুই পুরুষ বন্ধু। এইনিয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই যুবতী। পুলিশকে যুবতী জানায়, শ্লীলতাহানি করা ওই দুই যুবকের নাম রাজেশ রায় ও সৌরভ রায়। যুবতীর অভিযোগ, দুজনেই তাঁর শরীরের গোপন জায়গায় হাত দিচ্ছিল। তাঁর কথায়, ‘আমি জানলা দিয়ে মুখ বাড়িয়ে চিৎকার করছিলাম, সাহায্যের জন্য। কিন্তু কেউ এগিয়ে আসেনি। শেষে কোনও মতে নেমে পুলিশ অভিযোগ দায়ের করি।’ এমনকী ওই যুবতীর বান্ধবীও বাধা দেয়নি বলে অভিযোগ করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত