নজরবন্দি ব্যুরোঃ এবার খোদ কলকাতায় করোনার নয়া ব্রিটেন স্ট্রেনের হদিস মিলল! এক যুবকের দেহে। সম্প্রতি কেন্দ্রীয় গবেষণা সংস্থাগুলির প্রতিনিধিদের একাংশ জানিয়েছেন,”কলকাতা বিমানবন্দরে ব্রিটেন ফেরত যুবক-সহ মোট সাতজনের নমুনা সিকোয়েন্সের জন্য এনআইবিএমজি’তে পাঠানো হয়েছিল। তার মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের প্রশাসক-চিকিৎসকের পুত্রের নমুনায় উদ্বেগের স্ট্রেন পাওয়া গিয়েছে।”
আরও পড়ুনঃ দিদির বিরুদ্ধে দাদাই অস্ত্র, বঙ্গে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ?
এ বিষয়ে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, “কলকাতার যুবকের দেহে ব্রিটেনের স্ট্রেন পাওয়া গিয়েছে বলে আমাদের জানানো হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বর্ষবরণের উৎসবের কথা মাথায় রেখে দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করব। সংক্রমণ নিয়ন্ত্রণে যা যা করণীয় সবই করা হবে।”
এবার খোদ কলকাতায় করোনার নয়া ব্রিটেন স্ট্রেনের হদিস মিলল! লন্ডন ফেরত ওই যুবকের শরীরে মিলেছে সুপার সংক্রামক(ভিইউআই- ২০২০১২/০১) নতুন স্ট্রেনের ভাইরাস। ওই যুবকের সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রের পাওয়া খবরঅনুযায়ী, কল্যাণীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সের পর্যবেক্ষণকেই মান্যতা দিয়েছে এনসিডিসি। সে কথা রাজ্য স্বাস্থ্য দফতরকে জানিয়েও দেওয়া হয়েছে।কলকাতা মেডিক্যাল কলেজের এক প্রশাসক-চিকিৎসক জানান,মঙ্গলবার রাত পর্যন্ত ব্রিটেন ফেরত যুবকের মা’কেও কিছু বলতে চাননি স্বাস্থ্য দফতরের কর্তা ব্যক্তিরা।কেন্দ্রীয় গবেষণা সংস্থার প্রতিনিধিরা জানিয়েছিলেন,খুব বড় কিছু না হলে কলকাতার যুবকের নমুনায় ব্রিটেনের স্ট্রেন রয়েছে,এর অন্যথা হওয়ার কথা নয়।এবার সেই আশঙ্কাই সত্যি হল।



