দিদির বিরুদ্ধে দাদাই অস্ত্র, বঙ্গে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিদির বিরুদ্ধে দাদাই অস্ত্র, বঙ্গে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ! গত ২৮ শে নভেম্বর নজরবন্দির একটি প্রতিবেদন থেকে দাবি করা হয়েছিল “যদি শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগদান করেন সেক্ষেত্রেই বঙ্গ বিজেপি-র মুখ্যমন্ত্রীর মুখ হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।” সেই খবরে কার্যত সিলমোহর পড়ল এদিন। সূত্রের খবর বাংলার ভূমিপুত্র তথা বিশ্ব ক্রিকেটের গর্ব সৌরভ কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে লড়তে চলেছে বিজেপি।

আরও পড়ুনঃ অত্যাচারীর সাথে আপোস নয়, শুভেন্দু আগমনে বিজেপি ছেড়ে ঘরে ফিরছেন ‘কমরেডরা’।

একুশের নির্বাচনে নিজেদের গুটি সাজাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। বাংলার মসনদ কার? বিজেপি না তৃণমূল-এর রয়েছে প্রশ্ন। কারণ আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমে পড়েছে দুই দলই। এদিকে দুই দলের এই রেষারেষিতে বঙ্গ রাজনীতি যখন তপ্ত, ঠিক তখনই রোবিবাসরীয় বিকেলে সকলকে চমকে দিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলি। দীর্ঘ প্রায় দু’ঘন্টা দুজনের মধ্যে চলে বৈঠক।

যদিও কি বিষয়ে কথা হয়েছে তা জানা জায়নি। এই বৈঠকের পরেই প্রশ্ন উঠতে শুরু করে ময়দান ছেড়ে তবে কি রাজনীতিতে হাতেখড়ি করবেন দাদা? এদিকে জল্পনার আগুনে আরও ঘি পড়ার মতো অবস্থা হয় যখন সোমবার দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেন সৌরভ। সোমবার ফিরোজ শাহ কোটলায় এক মঞ্চে সৌরভ গাঙ্গুলি-অমিত শাহ । অরুণ জেটলির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিলেন দু’জনই। DDCA-এর অনুষ্ঠানের শেষে অবধারিতভাবে সৌরভকে জিজ্ঞেস করা হয়, বিজেপি-তে তিনি কিংবা তাঁর পরিবারের কেউ যোগ দিচ্ছেন কিনা? উত্তরে সৌরভ স্পষ্ট বলেন, “যদি রাজ্যপাল দেখা করতে চান, তাহলে দেখা তো করতেই হবে। এই বিষয়টা এই ভাবেই দেখুন।”

এদিকে সৌরভ ঘনিষ্ঠ মহলের দাবি, বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে চলেছেন। এই ঘনিষ্ঠ মহল সূত্রে আরও জানা যাচ্ছে, দাদা তৈরি হচ্ছেন। অনেকের মতামত নিচ্ছেন । এমনকি দাদা নিজের এই নতুন এডভেঞ্চারের জন্যও তৈরি। যদিও সৌরভের তরফ থেকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সৌরভকে মুখ্যমন্ত্রী করা হবে কি না, তা নিয়ে গত কয়েক মাস ধরেই সরগরম রাজ্য রাজনীতি। তার পরিবার বাম ঘেঁষা হলেও, গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গেও গঙ্গোপাধ্যায়ের সুসম্পর্ক গড়ে ওঠে।

দিদির বিরুদ্ধে দাদাই অস্ত্র, ২১ এর নির্বাচনের আগে বিজেপি-তে তাঁর যোগদানের জল্পনা একেবারেই খারিজ করে দেননি তাঁর পরিবার। তাহলে কি শচীন, গম্ভীরের পথে হেঁটে রাজনীতিতেই শেষমেশ পা রাখতে চলেছেন সৌরভ? আর হলেও বাংলার আগামী মুখ্যমন্ত্রীর আসনেও তিনিই আসীন হবে কিনা সে নিয়ে জল্পনা জিইয়ে রাখা হয়েছে। যদিও বিজেপি সূত্রের দাবি, বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন সৌরভ গাঙ্গুলি। এবং ডেপুটি অর্থাৎ উপ মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী। এ সবই নাকি ঠিক করে গিয়েছেন অমিত শাহ নিজে। নেতাকে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষ কে নিয়ে কি বিজেপি-র কোন পরিকল্পনা রয়েছে? উত্তরে তিনি জানান, ‘দিলীপ বাবুকে কেন্দ্রিয় নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা ত্যাগ করতে। খুব শীগগিরই দিলীপ দাকে কেন্দ্রের পুর্ণমন্ত্রী করা হবে।

উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন আচমকাই, বলা বাহুল্য বিজেপি চেয়েছিল বলেই তিনি বোর্ড সভাপতি। পাশাপাশি অমিত পুত্র জয় শাহ হয়েছেন বোর্ডের সচিব। সভাপতি হওয়ার আগে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন সৌরভ। সেই বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি এটা বিশ্বাস করা কঠিন। বিজেপিতে যোগদান প্রসঙ্গে যখনই কোনও প্রশ্ন এসেছে তা সযত্নে এড়িয়ে গিয়েছেন সৌরভ। কিন্তু কোন বিতর্কিত মন্তব্য করেন নি এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে। তার ওপর অমিত শাহ ঘোষণা করে গিয়েছিলেন ‘মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্র!’ তাই বিজেপি রাজ্যস্তরের নেতার এই বক্তব্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত