Exclusive: বঙ্গে বিজেপি-র মুখ্যমন্ত্রীর মুখ সৌরভ, ডেপুটি শুভেন্দু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গে বিজেপি-র মুখ্যমন্ত্রীর মুখ সৌরভ, ডেপুটি শুভেন্দু! চমকে গেলেন? না চমকানোর কিছুই নেই এই দাবি করেছেন খোদ বিজেপির রাজ্যস্তরের নেতা। আজ দিলীপ ঘোষ ট্যুইট করে জানিয়েছেন,  “আমি অত্যন্ত গর্বিত যে আমি রাজ্য সভাপতির দায়িত্বে থাকাকালীন পাঁচজন মুখ্যমন্ত্রীর মুখ তৈরি হয়েছে।” এর পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। দিলীপ ঘোষের মন্তব্যের পরে নজরবন্দি-র তরফে যোগাযোগ করা হয় বিজেপি ৬ মুরলীধর সেন স্ট্রিটের অফিসের এক নেতার সাথে।

আরও পড়ুনঃ ভোটের মুখে ফের বদল ইডির স্পেশাল ডিরেক্টর, কিসের ইঙ্গিত?

গেরুয়া ব্রিগেডের অবজার্ভার পর্যায়ের সেই নেতা যা জানিয়েছেন তা বিস্ফোরক। নেতার দাবি মুখ্যমন্ত্রীর মুখ ঠিক হয়ে গিয়েছে গত মাসেই। বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন সৌরভ গাঙ্গুলি। এবং ডেপুটি অর্থাৎ উপ মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী। এ সবই নাকি ঠিক করে গিয়েছেন অমিত শাহ নিজে। নেতাকে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষ কে নিয়ে কি বিজেপি-র কোন পরিকল্পনা রয়েছে? উত্তরে তিনি জানান, ‘দিলীপ বাবুকে কেন্দ্রিয় নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা ত্যাগ করতে। খুব শীগগিরই দিলীপ দাকে কেন্দ্রের পুর্ণমন্ত্রী করা হবে।

বঙ্গে বিজেপি-র মুখ্যমন্ত্রীর মুখ সৌরভ, ডেপুটি শুভেন্দু। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, শুভেন্দু অধিকারী নিজের অনুগামীদের জন্যে ৪২টি আসন দাবি করেছিলেন। কেন্দ্রিয় নেতৃত্ব ৩২-৩৫ আসন সংরক্ষিত করার কথা ভাবছেন শুভেন্দুবাবুর অনুগামীদের জন্যে। কিন্তু উপ-মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত। কত আসন পেতে পারে বিজেপি? উত্তরে নেতা জানান ১৭০ টি আসন নিশ্চিত, কিন্তু আমরা চেষ্টা করছি ২০০+ আসনে জয় সুনিশ্চিত করতে।

আর কোন তৃণমূল নেতা কি বিজেপি তে যোগ দিতে পারেন? সুত্রের দাবি শুভেন্দু বাবু যোগ দেবেন আগামী ১০-১২ দিনের মধ্যেই। অমিত জি এবং নাড্ডা জি দুজনেই উপস্থিত থাকবেন। সেজন্যেই এখনও দিন স্থির হয়নি। আর শুভেন্দু বাবুর পর হেভিওয়েট বলতে নেতৃত্বের সাথে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা চূড়ান্ত হয়ে গিয়েছে। তিনি কিছুদিন পর যোগ দেবেন দলে!!!

উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন আচমকাই, বলা বাহুল্য বিজেপি চেয়েছিল বলেই তিনি বোর্ড সভাপতি। পাশাপাশি অমিত পুত্র জয় শাহ হয়েছেন বোর্ডের সচিব। সভাপতি হওয়ার আগে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছিলেন সৌরভ। সেই বৈঠকে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি এটা বিশ্বাস করা কঠিন। বিজেপিতে যোগদান প্রসঙ্গে যখনই কোনও প্রশ্ন এসেছে তা সযত্নে এড়িয়ে গিয়েছেন সৌরভ। কিন্তু কোন বিতর্কিত মন্তব্য করেন নি এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে। তার ওপর অমিত শাহ ঘোষণা করে গিয়েছিলেন ‘মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্র!’ তাই বিজেপি রাজ্যস্তরের নেতার এই বক্তব্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন