ভোটের মুখে ফের বদল ইডির স্পেশাল ডিরেক্টর, কিসের ইঙ্গিত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ভোটের মুখে ফের বদল ইডির স্পেশাল ডিরেক্টর, বছর ঘুরলেই বিধানসভা ভোট, আর এরই মধ্যে ফের কলকাতা জোনে ইডির স্পেশাল ডিরেক্টর বদল হল। এবার স্পেশাল ডিরেক্টর হলেন সুভাষ আগরওয়াল। এর আগে ছিলেন যোগেশ গুপ্তা।

আরও পড়ুনঃ আন্দোলন জোরদার করার পরিকল্পনা! দিল্লিতে আসা যাওয়া সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়ার ভাবনা কৃষকদের।

সুত্রের খবর স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল সারদা, নারদা, রোজভ্যালি সহ রাজ্যের সমস্ত চিটফান্ট মামলার তদন্তেরই নেতৃত্ব দেবেন।

বিরোধীরা বহুবার অভিযোগ করেছেন ভোট এলেই সারাদা, নারদা নিয়ে নাড়াঘাঁটা শুরু হয়। সে কনো নেতাকে নোটিস পাঠানোই হক বা আধিকারিক বদল সেটা প্রত্যেকবার ভোটের আগেই ঘটে।

ভোটের মুখে ফের বদল ইডির স্পেশাল ডিরেক্টর, এই তদন্ত নিয়ে কেন্দ্রকে বারবার বিঁধেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই এবার এই ঘোটনায় নির্বাচনের আগেই ইডির স্পেশাল ডিরেক্টর পদে বদল তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল থেকে বিরোধী রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত