নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। তবে এবার প্রথম ম্যাচটি ভারতীয় দলের ক্ষেত্রে হাজার তম ম্যাচ হিসেবে গন্য হলেও করোনার সংক্রমণের জেরে কার্যত সাদামাটা ভাবেই অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। পাশাপাশি গত দক্ষিন আফ্রিকা সফরের সময়ের চোট আঘাত কাঁটিয়ে এবার ওয়ানডে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ রোহিতের, যা নিয়ে একাধিক চিন্তাধারা উঠে আসছে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের তরফ থেকে।
আরও পড়ুনঃ পদ ছাড়ছেন না, উল্টে দলের প্রচারে থাকবেন, জানালেন অখিল গিরি


অনেকেই মনে করছেন বিরাট কোহলীর কাঁধ থেকে দায়িত্ব চলে যাওয়ায় এবার হয়ত ভোল পাল্টাতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের। যা নিয়ে একাধিক মতামত ও উঠে এসেছিল ক্রিকেট বিশ্লেষকদের তরফ থেকে। তবে গতকাল মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেন, কোহলি যখন অধিনায়ক ছিলেন তখন আমাকে দলের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছিল । তাই বিরাট যে পথে এতদিন ভারতীয় দল কে এগিয়ে নিয়ে গেছে আমি সেই ধারাই ধরে রাখতে চাই।
তবে দলের সকল খেলোয়াড়দের প্রসঙ্গে মিস্টার হিটম্যান বলেন, আমরা এতদিন যেভাবে খেলে এসেছি বর্তমানে সেইভাবেই এগিয়ে যেতে চাই। তাঁর থেক বেশি কিছুর দরকার নেই। তবে কিছু কিছু জিনিস নতুন করে করার পরিকল্পনা রয়েছে আমাদের।
ওয়ানডে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ রোহিতের, কোহলি নীতির ইতি ?

উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে শিখর ধাওয়ানের বাদ পরাড় ফলে ভারতীয় দলে আনা হয়েছিল মায়াঙ্ক আগারওয়াল কে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় দলের এই বর্তমান অধিনায়ক বলেন, এখনও পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। তাই আগামী রবিবার প্রথম ম্যাচে ঈশান কিষান কেই ক্রিসে দেখার আভাস দিলেন এই মুম্বাই অধিনায়ক।









