নজরবন্দি ব্যুরো: ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। ইতিমধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Covid: শহরে এক কোভিড রোগীর মৃত্যু, ফের বাড়ছে করোনা আতঙ্ক? কি বলছেন বিশেষজ্ঞরা


কি ঘটেছিল?

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা তাঁর মেয়েকে নিয়ে লাভপুরের ফুল্লরা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ারের কাছে জল চান। অভিযোগ, পানীয় জলে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান গৃহবধূ। এই সুযোগেই অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ার মহিলাকে মন্দিরের কাছেই একটি অতিথিশালায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।



রক্ষকই ভক্ষক! গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
নির্যাতিতা প্রথমে কাউকে কিছু না জানালেও পরে গোটা বিষয়টি নিজের স্বামীকে জানান। এরপর লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ওই দিন রাতেই অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ার সুমিত মুখোপাধ্যায় এবং ছোট্টু দত্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন দুজন অচৈতন্য অবস্থায় অতিথিশালায় নিয়ে যায় এবং আত্মীয় পরিচয় দেয়। ধৃতদের বোলপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতের তরফে তাদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।







