Ranji Trophy: রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল বাংলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ব্যুরোঃ  রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল বাংলার।  জেতার জন্য দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল ৩৫০ রানের। কিন্তু শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সামনে বাংলার ইনিংস।

আরও পড়ুনঃ কবে আসছে বায়োপিক? জানালেন খোদ দাদা

বাংলার ইনিংস থেমে গেল মাত্র ১৭৪ রানে রানে। ফলে এবারের মত রঞ্জি সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হেরে গেলেন অভিমন্যু ঈশ্বরনরা।মধ্যপ্রদেশের হয়ে পাঁচ উইকেট নেন কুমার কার্তিকেয়।

চতুর্থ দিনের শেষে চার উইকেট হারিয়ে চাপে ছিল বাংলা। শেষবেলায় মনোজ তিওয়ারির উইকেট কাজ আরও কঠিন করে দেয়। পঞ্চম দিন সকালে শুরুতেই অনুষ্টুপ মজুমদারকে হারায় বাংলা। লাঞ্চের পর ৭৮ রানে ফিরে যান অভিমন্যু। তারপর থেকে আর কোনও ভাবেই দাঁড়াতে পারেননি বাংলার ব্যাটাররা।

সুদীপ ঘরামি (১৯) অভিষেক পোড়েল (৭) এবং মনোজ তিওয়ারিও (৭) রান পাননি। শনিবার শুরুতেই ফিরে যান অনুষ্টুপ মজুমদার (৮)। রান পেয়েছেন একমাত্র অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। তিনি করেন ৭৮ রান।

ব্যাটিং নিয়ে চিন্তার কথা বাংলার কোচ অরুণ লাল বা সহকারী কোচ সৌরাশিষ লাহিড়ী আগেই বলেছিলেন। লিগ পর্যায়ে মাত্র একটিই শতরান ছিল বাংলার। বেশীরভাগ ম্যাচেই বোলাররাই ম্যাচ জিতিয়েছেন।

রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল বাংলার

ব্যতিক্রম ঝাড়খন্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল। প্রতিবারই একই সমস্যায় পড়তে হয় বাংলাকে। ব্যাটিং না শুধরোলে রঞ্জি জয় সম্ভব যে হবে না তা এতদিনে নিশ্চয় বুঝেছেন বাংলার টিম ম্যানেজমেন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত