Sourav Ganguly: কবে আসছে বায়োপিক? জানালেন খোদ দাদা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় খেলোয়াড়দের নিয়ে বলিউডে তৈরি হয়েছে অনেক বায়োপিক । খেলোয়াড়দের জীবনী নিয়ে তাদের সংগ্রাম নিয়ে নিজের নিজের গল্প উঠেছে সে সেই সব বায়োপিকে । কিন্তু অনেকদিন ধরেই শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলী কে নিয়ে তৈরি হবে তার জীবন কাহিনী ।

আরও পড়ুনঃ বানভাসি উত্তরবঙ্গ, সকাল সকাল দুর্বল বর্ষা দক্ষিণে ঢুকলেও থাকছেনা বেশিদিন

আর সেই অধীর আগ্রহে সবাই তাকিয়ে আছেন সেই সময়ের দিকে । কবে আসবে দাদার বায়োপিক । এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এবার খুব মুখ খুললেন সৌরভ । এক সাক্ষাৎকারে সৌরভ দেশের বিভিন্ন মহান খেলোয়াড়দের বায়োপিক নিয়ে তৈরি হওয়ার ছবি গুলির প্রশংসা করেছেন ।

1 13

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন ‘আমার সঙ্গে সম্প্রতি রণবীর সিং এর দেখা হয়েছিল ওকে বললাম তোমায় দেখতে একদম কপিল দেবের মতোই লাগছিল’ । আর এই প্রসঙ্গে এসে পড়ে সৌরভের বায়োপিকের কথা ।

কবে আসছে বায়োপিক? জানালেন খোদ দাদা

সেই প্রশ্নের উত্তরে সৌরভ জানান, ‘আমি এখন চিত্রনাট্য লিখছি, আসলে রেকর্ড করছি। সময় পাই না, যখন পাই করতে থাকি। মনে হয় এখনও বছর দেড়েক লাগবে’। তাঁর চরিত্রে কাকে দেখা যাবে? এ প্রশ্নে বলেন, এখনও ঠিক জানি না, রণবীর নাকি অন্যকেউ।

3 15
কবে আসছে বায়োপিক? জানালেন খোদ দাদা

কবে আসছে বায়োপিক? জানালেন খোদ দাদা

চিত্রনাট্য লেখা শেষ হলে ওঁরাই ঠিক করবে’। সাম্প্রতিক কালে কী সিনেমা দেখেছেন? সৌরভ জানান, তিনি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা বিশেষ দেখেন না, তবে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘বচ্চন পাণ্ডে’ ছবিটি দেখেছি’।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন