নজরবন্দি ব্যুরোঃ সাত সকালেই নামল রাতের আঁধার। অধীর অপেক্ষার পর আজ সকাল সকাল বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর। পরের দিকে অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। অপরদিকে উত্তরবঙ্গে বানভাসি দশা (Weather)। তুমুল বৃষ্টিতে নদীগুলির জলস্তর বাড়ছে, ধস নামছে পাহাড়ে।
আরও পড়ুনঃ এবার আধার কার্ড থাকলেই পাওয়া যাবে রেশন, সিদ্ধান্ত ডিলারদের


এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গেলেও তার তেজ কম। শুক্রবারই গাঙ্গেয় বঙ্গে পা রেখেছে বর্ষা। গতকাল বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আলিপুর হাওয়া অফিস (Weather) সূত্রে খবর, আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে।

আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৯৩ শতাংশ। গরমের প্যাচপ্যাচানি কমলেও তুমুল ঝড়-বৃষ্টির আশা এখন না করাই ভাল। তবে কাল বিকেল থেকে এখন পর্যন্ত এই স্বল্প বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী।
হাওযা অফিসের পূর্বাভাস, মুষলধারে বৃষ্টির সম্ভাবনা এখনই নেই দক্ষিণের জেলাগুলিতে। বিক্ষিপ্ত, মাঝারি বৃষ্টি হবে। আগামী চার পাঁচ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মৌসুমী বায়ু বা বর্ষা এলেও আগামী চার পাঁচ দিনে ভারী বৃষ্টির কোন লক্ষণ নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রা প্রায় একই থাকবে আগামী কয়েকদিন।



আবহবিদরা জানাচ্ছেন, উত্তরবঙ্গে বর্ষার (Weather) ঢোকার স্বাভাবিক সময় ৭ জুন। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই সময় ১১ জুন। তবে উত্তরবঙ্গের একাংশে সময়ের আগে বর্ষা ঢুকে পড়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে এতদিন পরে। তাও এই বর্ষার ঝাঁঝ কম বলেই জানিয়েছেন আবহবিদেরা। তবে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৌসম ভবন জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। হরিয়ানা থেকে নাগাল্যান্ড পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা চলে গেছে, যা উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গের ওপর দিয়ে গেছে। হরিয়ানাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তাই সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বানভাসি উত্তরবঙ্গ, সকাল সকাল দুর্বল বর্ষা দক্ষিণে ঢুকলেও থাকছেনা বেশিদিন

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। সতর্কতা জারি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এই তিন জেলায় ফ্ল্যাশ ফ্লাড হওয়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা রয়েছে। তিস্তা ও তোর্সা-সহ সব নদীর জল স্তর বাড়বে। নীচু এলাকা প্লাবনের আশঙ্কা। সূত্রের খবর, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।







