এবার আধার কার্ড থাকলেই পাওয়া যাবে রেশন, সিদ্ধান্ত ডিলারদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রেশন কার্ড এর গুরুত্ব সবথেকে বেশি টের পাওয়া গেছে এই লকডাউনে। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী দিনে রাজ্যে যাতে রেশন বন্টন পদ্ধতিতে কোন অভিযোগ না আসে তার জন্য স্বচ্ছতা আনতে এসএমএস ওটিপি অথবা বায়োমেট্রিক পদ্ধতি আনতে চলেছে রাজ্য।

আরও পড়ুনঃ প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, গ্রেফতার বিজেপি নেতা

ইতিমধ্যেই সমস্ত রকম প্রক্রিয়া সেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার ডিজিটাল রেশন কার্ডের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। রেশন বিলির ক্ষেত্রে অস্থায়ী সমাধানের পথ বেছে নিল ডিলাররা। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে ফের আধার কার্ড দেখে রেশন বিলির পথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ডিলাররা।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ রেশন ডিলারসের জয়েন্ট ফোরামের তরফে জানানো হয়, যাঁদের রেশন কার্ড রয়েছে, তাঁরা যাতে রেশন থেকে বঞ্চিত না হন, সেই ব্যবস্থা করা হচ্ছে।

এবার আধার কার্ড থাকলেই পাওয়া যাবে রেশন, সিদ্ধান্ত ডিলারদের

তার জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে নয়, আধার কার্ড (Aadhaar Card) নম্বর দেখালেই রেশন পাওয়া যাবে। মানুষের অসুবিধা দূর করতেই মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন