TET: প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, গ্রেফতার বিজেপি নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। ধৃতের নাম সুমিতরঞ্জন কাঁড়ার। গত বিধানসভা নির্বাচনে উদয়নারায়নপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি। খবর পেতেই বিক্ষোভে শামিল হন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনঃ Agnipath: ‘অগ্নিপথ’ এর জেরে অগ্নিগর্ভ গোটা দেশ, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

অভিযোগ, প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষও টাকা নিয়েছে বিজেপি নেতা সুমিতরঞ্জন কাঁড়ার। টাকা ফেরত চাইলে একাধিকজনকে চেক দেন তিনি। কিন্তু এই চেক বাউন্স করে যায় বলে অভিযোগ। এরপরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয় উদয়নারায়নপুর থানায়। গতকাল হাওড়া ময়দান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, বিক্ষোভে চাকরিপ্রার্থীরা 
প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, বিক্ষোভে চাকরিপ্রার্থীরা 

এমনিতেই প্রাথমিক শিক্ষক পদে দুর্নীতির বিরাট নজির কলকাতা হাইকোর্টের নজরে আসে। এর পরেই ২৬৯ জন কর্মরত শিক্ষকের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় আদালত। সেখানে প্রায় ৯০ শতাংশ প্রার্থীরা তৃণমূল ঘনিষ্ঠ বলে জানা যায়। আবার নাম জড়ায় বাম নেতাদের। এবার চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ এরর অভিযোগে এক বিজেপি নেতা গ্রেফতার হতেই গেরুয়া শিবিরের বেড়েছে অস্বস্তি।

প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, বিক্ষোভে চাকরিপ্রার্থীরা 

প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, বিক্ষোভে চাকরিপ্রার্থীরা 
প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, বিক্ষোভে চাকরিপ্রার্থীরা 

অন্যদিকে গতকালই, একটি ট্যুইটের মাধ্যমে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সকল চাকরিপ্রার্থীদের কাছে আবেদন জানান, আপনাদের কাছে যদি এমন তথ্য থাকে যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এবং দিব্যি চাকরি করছেন, তা হলে সেই তথ্য জানান আমাদের মেল করে। কিন্তু তার দলেরই সদস্যের এই কাজে শীর্ষ নেতাদের যে অস্বস্তি বেড়েছে। এবিষয়ে কোনও সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত